জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ২১৩ নম্বর কক্ষ থেকে এক ভূয়া শিক্ষার্থীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, বেশ কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়ে হলে অবস্থান করছিলেন।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভূয়া আইডি উদ্ধার
আটককৃত ব্যক্তির কাছ থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি ভূয়া স্টুডেন্ট আইডি পাওয়া গেছে। তিনি এই আইডি ব্যবহার করে একাধিক মেয়ের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছেন বলে স্বীকার করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে বিষয়টি তদন্ত করছে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে।

তন্ময় চক্রবর্তী | জাবি প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫ । ১:৪২ অপরাহ্ণ