দিনাজপুর শহরের বালুবাড়ি পাওয়ার হাউজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সার্কিটের এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এ বিষয়ে কমিটি গঠন করা হবে আগামীকাল। ইফতারির কিছু সময় আগে আগুন লাগলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিস নিভানোর কাজ শুরু করে। অপরদিকে দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় তিনি আতঙ্কিত জনসাধারণকে শান্ত থাকার আহবান জানান এবং যান চলাচল স্বাভাবিক করা ও ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের নির্দেশ প্রদান করেন। অনেকক্ষণ চেষ্টার পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিভাতে সক্ষম হয়।

মো মাসুদুর রহমান | দিনাজপুর প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ৫ মার্চ, ২০২৫ । ১১:২১ অপরাহ্ণ