কুড়িগ্রামের কচাকাটায় সুরজিৎ মন্ডল (৪০) নামে এক মিস্টি ব্যবসায়ী নিজের দোকানে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার মধ্যে রাতে কচাকাটা বাসস্ট্যান্ড এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। সকালে দোকানের কর্মচারী ও স্থানীয় লোকজন জানাজানির পর কচাকাটা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
সুরজিৎ মন্ডল মিস্টির ব্যবসা প্রতিষ্ঠান অর্পিতা সুইটস এর মালিক।
ধারণা করা হচ্ছে , ঋণের চাপে হতাশ হয়ে তিনি আত্মহত্যা করেছেন।

মোঃ মাইদুল ইসলাম | স্টাফ রিপোর্টার
প্রকাশের সময়: বুধবার, ৫ মার্চ, ২০২৫ । ১০:৪২ অপরাহ্ণ