দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি

আকরাম হোসেন | বাগেরহাট প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ৫ মার্চ, ২০২৫ । ১০:৩২ অপরাহ্ণ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন
“দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে দেশের ৮টি বিভাগের ৪৮ টি জেলায় যুব ও যুব মহিলাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

যোগ্যতাঃ
কমপক্ষে এইচএসসি বা সমমান পাশ এবং প্রশিক্ষণার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছর।

প্রশিক্ষণ ভাতাঃ
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের দৈনিক ২০০.০০ টাকা হারে ভাতা প্রদান করা হবে।

ক্লাসের সময়কালঃ ৩ মাস মেয়াদি সপ্তাহে ৬ দিনেই প্রতিদিন ৮ ঘন্টা করে ক্লাস করতে হবে। মোটঃ ৭৫ টি ক্লাসে ৬০০ ঘন্টা
কোর্সটি সম্পূর্ণ অফলাইন বা ফিজিক্যাল ক্লাসের মাধ্যমে সম্পন্ন হবে।

এই প্রকল্পটি পরিচালনা করছে দেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’।

শুধুমাত্র উল্লেখিত এই ৪৮-টি জেলার আবেদন গ্রহন করা হবে
ঢাকা বিভাগঃ নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর
ময়মনসিংহ বিভাগঃ ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা
চট্টগ্রাম বিভাগঃ চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়ীয়া
রাজশাহী বিভাগঃ চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ
খুলনা বিভাগঃ খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া
রংপুর বিভাগঃ রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়
বরিশাল বিভাগঃ বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা
সিলেট বিভাগঃ হবিগঞ্জ ও মৌলভীবাজার

২য় ব্যাচে ভর্তির জন্য রেজিষ্ট্রেশন চলছে, রেজিষ্ট্রেশন চলবে আগামী ২০ – মার্চ – ২০২৫ পর্যন্ত ।
শিক্ষাগত যোগ্যতা সর্বোনিম্ন HSC পাস হতে হবে এবং বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর
লিখিত পরিক্ষার তারিখ : ২৩ – মার্চ – ২০২৫, সময় ও স্থান, মেসেজের মাধ্যমে জানানো হবে।
e-learning & earning ltd.
এর অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন ফরম পাওয়া যাবে।
www.e-laeltd.com

 

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৬ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন