ময়মনসিংহের ভালুকায় পূর্ব শত্রুতার জেরে বাড়ি ভাঙচুর, আহত ১

ময়মনসিংহের ভালুকায় পূর্ব শত্রুতার জেরে বাড়ি ভাঙচুর, আহত ১
মোঃ আতিকুল ইসলাম | ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ৫ মার্চ, ২০২৫ । ১১:২৭ পূর্বাহ্ণ

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক নির্মাণাধীন পাকা বাড়ি ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।

ভুক্তভোগী নাছির উদ্দিন মাস্টারের পরিবারের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতা জহির রায়হান তাদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নাছির উদ্দিন ও তার পরিবারের ওপর হামলা চালানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

সম্পাদক : মুহাম্মদ রুবেল মিয়া , নির্বাহী সম্পাদক : এম এইচ আরমান ।  কপিরাইট ©২০১৩-২০২৫ একুশে বার্তা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন