ইউনাইটেড হাসপাতালের মালিক ধর্ষণের অভিযোগে গ্রেফতার
মাদারীপুরে শিবচরে নারী ও শিশু নির্যাতিত মালমার অভিযুক্ত আসামি ইউনাইটেড হাসপাতালের স্বত্বাধিকারী আপেল মাহমুদ কে গ্রেফতার করেছেন শিবচর থানার নারী এসআই রেনুকা ম্যাডাম।
শিবচর থানা ইনচার্জ মোঃ রতন শেখ নিশ্চিত করেছেন যে, গ্রেপ্তারকৃত আপেল মাহমুদ (পিতা মৃত চানমিয়া শিকদার), গ্রাম: পশ্চিম সেনের চর সিকদার বাড়ি, থানা: জাজিরা, জেলা: শরীয়তপুর, দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
এর আগেও তার বিরুদ্ধে শিশু ধর্ষণ ও গাড়িতে চাঁদাবাজির অভিযোগ ছিল এবং তিনি আদালতের চার্জশিটভুক্ত আসামি। এবার তাকে নিজ ক্লিনিকের ১৬ বছরের সহকর্মী নার্সকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে, আইনি প্রক্রিয়া জারি আছে।

