খুঁজুন
, ,

অজ্ঞান পার্টির খপ্পরে অটোচালক,অটোরিকশা নিয়ে উধাও দুর্বত্তরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
অজ্ঞান পার্টির খপ্পরে অটোচালক,অটোরিকশা নিয়ে উধাও দুর্বত্তরা

পেয়ার আলী , ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নিজের অটোরিকশা হারিয়েছেন কাদের নামে এক ব্যক্তি। দুর্বৃত্তরা তাঁকে অচেতন করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
৮ নভেম্বর (রবিবার) রাত আনুমানিক ৮টার দিকে ঠাকুরগাঁও-ভুল্লী-ফারাবাড়ী সড়কের বকুলতলা এলাকায় তাঁকে অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রাই তাঁকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তাঁর পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাদের প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে যাত্রী পরিবহন করছিলেন। এ সময় যাত্রীবেশে ওঠা দুর্বৃত্তরা কৌশলে তাঁকে অচেতন করে ফেলে। পরে বকুলতলা এলাকার নির্জন জায়গায় তাঁকে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, সন্ধ্যার পর ওই সড়কে অজ্ঞান পার্টির তৎপরতা বেড়েছে। একা চালকদের টার্গেট করছে তারা।

পরিবারের সদস্যরা জানান, কাদেরের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে অটোরিকশা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। এই অটোরিকশাই ছিল তাদের সংসার চালানোর একমাত্র অবলম্বন।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রংপুর বিভাগে ৫৪ সাংবাদিককে ২৮ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
রংপুর বিভাগে ৫৪ সাংবাদিককে ২৮ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ

রিয়াজুল হক সাগর, রংপুর।তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে রংপুর বিভাগের ছয় জেলার ৫৪ জন সাংবাদিকের মাঝে ২৮ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এর মধ্যে চারজন মৃত সাংবাদিকের পরিবারের সদস্য রয়েছেন।

রোববার (৯ নভেম্বর) বেলা ১১টায় রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।

চেকপ্রাপ্ত সাংবাদিকদের মধ্যে রংপুর জেলার ২২ জন, দিনাজপুরের ১৩ জন, কুড়িগ্রামের ৮ জন, গাইবান্ধার ৮ জন এবং ঠাকুরগাঁও ও লালমনিরহাট জেলার একজন করে রয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক (অর্থ ও প্রশাসন) এবিএম রফিকুল ইসলাম। রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সভাপতি সাদেকুজ্জামান সালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) রমিজ আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খ্রিস্টফার হিমেল রিছিল।

এ সময় বক্তব্য দেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন, আরপিইউজের সাংগঠনিক সম্পাদক বাদশা ওসমানী, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সোহেল, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন ও কুড়িগ্রাম প্রেসক্লাবের নির্বাহী সদস্য রেজাউল করিম রেজা।

অনুষ্ঠানে সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম ও সহায়তার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মো. মাইদুল ইসলাম।

বাৎসরিক অমাবস্যা পূজা ও দীপাবলি উৎসব উপলক্ষে নিরাপত্তা ডিউটিতে ডিবি ঠাকুরগাঁও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৭:০১ পূর্বাহ্ণ
বাৎসরিক অমাবস্যা পূজা ও দীপাবলি উৎসব উপলক্ষে নিরাপত্তা ডিউটিতে ডিবি ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও প্রতিনিধি: বাৎসরিক অমাবস্যা পূজা ও দীপাবলি উৎসব / ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁও জেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ঠাকুরগাঁও।

উৎসবকে কেন্দ্র করে জেলার বিভিন্ন পূজামণ্ডপ, মন্দির ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডিবি পুলিশের সদস্যরা সাদা পোশাকে ও ইউনিফর্মে পূজামণ্ডপগুলোতে টহল ও নজরদারি করছেন।

ডিবি ঠাকুরগাঁও সূত্রে জানা গেছে, দীপাবলি উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে আগেই নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। মন্দির ও মণ্ডপ এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করা হচ্ছে। একই সঙ্গে অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে ডিবি।

ডিবির এক কর্মকর্তা বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্ভয়ে ও আনন্দের সঙ্গে পূজা ও দীপাবলি উৎসব উদযাপন করতে পারেন, সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।”

এদিকে ডিবির নিরাপত্তা ডিউটিতে সন্তোষ প্রকাশ করেছেন পূজা উদযাপন পরিষদের নেতারা ও স্থানীয় ভক্তরা। তাঁরা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপিত হচ্ছে।

শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেছে ডিবি ঠাকুরগাঁও।

আদারভিটা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মীর আল- আমিন এর নেতৃত্বে মোটরসাইকেল শো-ডাউন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
আদারভিটা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মীর আল- আমিন এর নেতৃত্বে মোটরসাইকেল শো-ডাউন

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি:ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারগঞ্জে মোটরসাইকেল শো-ডাউনের মাধ্যমে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪ টায় ৬ নং আদারভিটা ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মীর আল আমিন এর নেতৃত্বে আদারভিটা থেকে বিশাল মিছিল বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে যোগ দেয়।

মীর আল -আমিন আদারভিটা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে আদারভিটা ইউনিয়ন বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক এর দায়িত্বে রয়েছেন।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ সফল করতে বিএনপি নেতা মীর আল আমিন হাজারো কর্মী সমর্থক নিয়ে মোটরসাইকেল, অটোরিকশা বহরে মিছিল নিয়ে সমাবেশে অংশ নেয়।
মিছিলে অংশ নেওয়া কর্মী সমর্থকরা তাদের প্রিয় প্রার্থী মীর আল আমিন এর নামে বিভিন্ন স্লোগান দিয়ে মুখরিত করে এবং আনন্দে উচ্ছাসিত হয় কর্মী সমর্থকরা।