সহযোগিতা পেলে সুস্থ হয়ে কর্মস্থলে ফিরতে চান ডায়াবেটিসে আক্রান্ত চায়ের দোকানদার সুজন
মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন চায়ের দোকানদার সুজনের । রোববার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় দুই হাতে ক্রেস নিয়ে সংসারের অভাব অনটনের দুশ্চিন্তা অবস্থায় বসে আছে মাদারগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের বালিজুড়ী পূর্ব পাড়ার বাসিন্দা আইনুল হকের ছেলে সুজন মিয়া (৪২)। স্থানীয় সূত্রে জানা যায় যে লোকটি দীর্ঘদিন থেকে চা বিক্রি করে আয় করে সংসার চালাতো। প্রায় দুই মাস যাবৎ ডায়াবেটিস এ আক্রান্ত হয়ে ইনফেকশন হয় বর্তমানে অসুস্থ হয়ে মানবেতর জীবন-যাপন করছেন। একটি থাকার টিনের মরিচা ধরা জরাজীর্ণ ঘর। যে কোন সময় ঝড় এলেই ঘরে চাল দিয়ে পড়বে বৃষ্টির পানি। দৈনিক ঔষধ ও সংসার খরচ চালাতে পারছেন না তিনি। বাবা কাঠমিস্ত্রী কাজ করেন। এমন অবস্থায় পরিবারের কেউ অর্থনৈতিকভাবে সহযোগিতা করার কেউ নেই। একটি মাত্র মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে পড়াশোনা করে। সুজন মিয়া জানান চা বিক্রি করে সংসার চলছিল। কালবৈশাখী ঝড়ের মতো হঠাৎ আমার শরিরে ডায়াবেটিস দেখা দিলো। চিকিৎসা করা অবস্থায় ডায়াবেটিস এর সূত্র ধরে ইনফেকশন হয়ে গেল পায়ে ব্যান্ডেজ নিয়ে অকেজো হয়ে আছি। দৈনিক ঔষধ ও সংসার খরচ জোগাতে আর পারছি না অসুস্থ শরির নিয়ে। এমতাবস্থায় উপজেলা প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে সুস্থ হয়ে কর্মস্থলে ফিরতে চান।

