মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র্যালী ও আলোচনা সভা
মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি :মহান মে দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে জামালপুরের মাদারগঞ্জে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরসভা চত্বর থেকে র্যালী উপজেলা চত্বরে এসে শেষ হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও সুমন চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন
মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিস রায়, মাদারগঞ্জ পৌর বিএনপি সভাপতি আব্দুল গফুর,
মাদারগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ,
মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বারী,
উপজেলা শ্রমিকদলের সভাপতি আনোয়ার জাহিদ মাখন,পৌর সভাপতি বজলুর রশিদ সরকার,
শ্রমিকনেতা নান্নু পারভেজ,শ্রমিক শওকত আলী প্রমূখ। এ সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মাদারগঞ্জ উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুখলেস ও যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সাকু, জেলা যুবদলের সদস্য আল আমিনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় সভায় শ্রমিক ও শ্রমিকনেতাদের দাবীর প্রেক্ষিতে মাদারগঞ্জ পৌর বাস স্ট্যান্ড ও সিএনজি স্টেশনে দ্রুততম সময়ের মধ্যে টয়লেট স্থাপনের আশ্বাস দেন উপজেলা প্রশাসন মাদারগঞ্জ।

