খুঁজুন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৭ বৈশাখ, ১৪৩৩

কৃষি কে একটা রোল মডেল হিসেবে দেখতে চান,দিনাজপুর বিরলে কৃষি ও সরাস্ট্র উপদেস্টা

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৪:০১ অপরাহ্ণ
কৃষি কে একটা রোল মডেল হিসেবে দেখতে চান,দিনাজপুর বিরলে কৃষি ও সরাস্ট্র উপদেস্টা

তিনি ৮/০৫/২৫ইং তারিখ রোজ বৃহস্পতিবার বেলা ১ ঘটিকায় দিনাজপুর বিরল উপজেলার মোখলেছপুর ইউনিয়নের ঢেলপীরে ব্রীধান-৮৮ কর্তনের উদ্বোধন করেন মাননীয় কৃষি ও সরাস্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব). জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি এসময় কৃষকদের সাথে খোলা প্রশ্নের উত্তরে বলেন ট্রেনে একটি এসি বগির ব্যবস্থা করবেন কৃষি পন্য পরিবহনের জন্য। শাকসবজি জন্য ছোট-ছোট হিমাগার নির্মাণ করা হবে। কৃষকরা ন্যায্য ধানের দাম পায়না, দাম পায় মধ্যোসত্তোভোগীরা। আমরা চাই কৃষক যাতে ন্যায্য মূল্য পায় আমরা তার ব্যবস্থা করেছি। আপনারা সরাসরি গোডাউনে ধান দিতে পারবেন। কৃষকদেরকে বলেন আপনাদের জন্য এবার ধানের দাম বৃদ্ধি করা হয়েছে।
তিনি কৃষি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন মাঠ দিবসে কৃষকদের মাঝে নিয়মিত উঠান করার টাকা উঠান বৈঠকেই খরচ করবেন, এখানে যেন কোন রকম দূর্নীতি না হয়।
বরেন্দ্র কর্মসূচীতে পানির দাম কমানো হয়েছে। আপনারা যেন কমদামে পান দিতে পারেন। ব্যাবসায়ীদের উদ্দেশ্যে বলেন, কৃষিতে কোন রকম সিন্ডিকেট করা যাবে না। লিচুতে অতি মাত্রায় ক্যামিকেল ব্যবহার করবেননা।কৃষিতে কৃষি কর্মকর্তা যেভাবে বলেন সেভাবে সার ও স্পে দিবেন। আপনাদের জন্য কাঁঠাল ও লিচু আমরা বিদেশে রপ্তানি করব। দিনাজপুর যেহুতু লিচু জন্য বিখ্যাত তাই ট্রেনে একটি এসি বগীর ব্যাবস্থা করবেন লিচু পরিবহনের জন্য।
তিনি মাদক কারবারি দের সাবধান করেন, জনগনকে মাদককারবিদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং তাদেরকে রুখে দিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো শহিদুল ইসলাম, রংপুরের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো মজিদ আলী, কৃষি সচিব মো এমদাদুল হক মিয়া, বরেন্দ্র বহু প্রকল্পের চেয়ারম্যান ডক্টর মো আসাদুজ্জামান, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হুসাইন, মো মসীহুর রহমান পরিচালক কৃষি তথ্য সার্ভিস, অন্যান্য কৃষি কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি দিনাজপুর সার্কিট হাউজে বেলা ২:৩০ ঘটিকায় আইন শৃঙ্খলা বিষয়ে কথা বলেন। এখানে আইন শৃঙ্খলা বিষয় বিভিন্ন পরামর্শ দেন।
৪:২০ মিনিটে গম গবেষণা ইনিস্টিউটে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন। একই স্থানে রংপুর বিভাগীয় সকল কৃষি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সৈয়দপুর বিমান বন্দরের উদ্দেশ্যে দিনাজপুর ত্যাগ করেন।

মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা

Admin
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা

মোহাম্মদ আলী জিন্নাহ(জামালপুর প্রতিনিধি):জামালপুরের মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে তুহিন মৌসুমি ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে ইউএনও’র স্বাক্ষর জাল করে তেল নিতে আসা ফয়সাল (২৫) ও ওয়াসিম উদ্দিন (৩০) নামে দুই যুবককে নগদ চৌদ্দ হাজার পাঁচশত টাকা জরিমানা করে মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী।

সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ ও ৬৬ ধারায় উভয়কে জরিমানা করা হয় । মাদারগঞ্জের নিশ্চিন্তপুরের ফয়সাল এর কাছ থেকে পাঁচ হাজার ও বাকুরচরের ওয়াসিম এর কাছ থেকে নয় হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মাদারগঞ্জ মডেল থানার নবাগত ওসি স্নেহাশিস রায় ,ট্যাগ অফিসার রহুল আমিন ও আইসিটি অফিসারসহ পুলিশ সদস্য পাম্প কর্তৃপক্ষ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ইউএনও সুমন চৌধুরী বলেন অনিয়ম কিংবা অসদুপায় অবলম্বন করলে তাদেরকে শাস্তি/জরিমানার আওতায় আনা হবে।

রানীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২:০২ পূর্বাহ্ণ
রানীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)থেকে: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলা সম্পন্ন হয়েছে। ২৮এপ্রিল২০ূ২৬ইং রোজ মঙ্গলবার বিকাল ৩টায় রাণীশংকৈল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার মিজ খাদিজা বেগমের সভাপতিত্বে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলার সমাপণী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের প্রতিনিধি নন্দুয়ার ইউনিয়ন বিএনপি সভাপতি জমিরুল ইসলাম,পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী,সম্পাদক মহসিন আলী,যুগ্ম সম্পাদক লিটন প্রধান। এ সময় উপস্থিত ছিলেন – উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদ হাসান,আমিনা বেগম,সুলতান আল রাজী, রবিউল আলম,সৈয়দ মোকাদ্দেস ইবনে সালাম। প্রধান শিক্ষক আঃ মান্নান,আবুল হোসেন,কুসমত আলী,ধরনিকান্ত,ইয়াকুব আলী,জানে আলম,ফারজানা আক্তারী, হামিদুর রহমান, তরিকুল ইসলাম ,সেলিমা সিদ্দিকা, কামরুজ্জামান,সাহিরুল ইসলাম ও সহকারি শিক্ষক জিয়াউর রহমান। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল ভরনিয়া মাশালডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ফরিদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়(বালিকা) রানার্স আপ বালক-রাউতনগর বালিকা ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ খেলোয়ার বালক জনসন কিসকু, রাউতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা সাদিয়া ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় । খুদে খেলোয়াড় বালক ও বালিকা দলের মনমুগ্ধকর খেলা দেখিয়ে অসংখ্য দর্শকে অনেক আনন্দ দিয়েছে। খেলার ধারা বর্ননায় আজিজার রাহমান, খেলা পরিচালনায় জয়নুল আবেদীন, মোস্তাফিজুর রহমান বিপলু,সাদেকুল ইসলাম, মিনি প্রমূখ।

জামালপুরের মাদারগঞ্জে যুবকের আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ
জামালপুরের মাদারগঞ্জে যুবকের আত্মহত্যা 

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ফাঁসীতে ঝুলে যুবকের আত্মহত্যা ঘটনা ঘটেছে।  রোববার রাত ৮ টায় সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে  লাশ উদ্ধার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। সে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নয়াপাড়া হোসেন আলীর ছেলে।

নিহত সুমন (৩৫) পেশায় একজন টলি গাড়ীর হেলপার ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে নিহত সুমন জীবিকার তাগিদে বিদেশ ছিল গত ৩ বছর যাবৎ এলাকায় এসে টলি গাড়ীর হেলপার এর কাজ করছে।  রোববার নিজ ঘরেই গলায় রশি দিয়ে ফাঁসীতে ঝুলে আত্মহত্যা করে সুমন।  রিপোর্ট লেখা পর্যন্ত কারণ জানা যায় নি।

ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানা এস আই ওয়াজিউর রহমান জানান সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ফাঁসীতে ঝুলানো লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে।

মাদারগঞ্জ সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান ভূইয়া জানান একটি অপমৃত্যু মামলা হয়েছে।  লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।