খুঁজুন
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২২ বৈশাখ, ১৪৩৩

নির্বাচনের কোন বিকল্প নেই, ব্যারিস্টার রুমিন ফারহানা

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৩:২৯ অপরাহ্ণ
নির্বাচনের কোন বিকল্প নেই, ব্যারিস্টার রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশে যত পরিবর্তন হয়েছে, সব জিয়া পরিবারের হাত ধরেই হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রির ২০২৫) দুপুরে দিনাজপুর নাজমা গার্ডেন মিলনায়তনে বিএনপির “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

ব্যারিষ্টার রুমিন ফারহানা বলেন, অন্তর্বতী সরকারের এই মুহুর্তে নির্বাচন দেয়া দরকার। কারণ নির্বাচন দিতে দেরি করলে গনতন্ত্র বাধাগ্রস্ত হবে, দেশের বিনিয়োগ ও কর্মসংস্থান কমে যাবে, অস্থিরতা ও বেকারত্ব বাড়বে, আইনশৃঙ্খলার অবনতি হবে ও অর্থনৈতিক সমস্যা তৈরি হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, ৩৬ দিনে বিপ্লব হয়নি। এই বিপ্লবে সবার অবদান ও অংশগ্রহণ ছিল বলেই বিপ্লবটি সফল হয়েছে। তিনি দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য বিএনপির প্রতিটি নেতাকর্মীর প্রতি আহবান জানান।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু।

এ সময় তিনি বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার সরকার সমস্ত শক্তি দিয়ে বিএনপির উপর ঝাপিয়ে পড়েছিল। তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। বিএনপি রাজপথে থেকে মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছে। কারো সাথে আঁতাত করেনি। বিএনপি যদি আঁতাত করতো তাহলে জেল খাটতে ও নির্যাতনের শিকার হতে হতো না।

তিনি অন্তর্বতী সরকারের প্রতি ইঙ্গিত করে বলেন, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। কারণ দেশের জনগণ আমাদের সাথে আছে এবং থাকবে। জনগণের সেন্টিমেন্টকে ধারণ করার চেষ্টা করবেন। জনগণ ক্ষেপে গেলে কেউ ক্ষমতায় থাকতে পারবেন না, পালাতে হবে। যেমন হাসিনা পালিয়েছে।

তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ। ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

কর্মশালায় ৩১ দফার উপর আলোচনা করেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক বিশিষ্ট চিকিৎসক মওদুদ হোসেন আলমগীর পাভেল। এছাড়াও কর্মশালায় আলোচনা করেন মিডিয়া সেলের সদস্য মোর্শেদ হোসেন খান, সাবেক ছাত্র নেতা ফজলুর রহমান খোকন ও অ্যাডবোকেট ফারজানা শারমিন পুতুল।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ।

কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এজেডএম রেজওয়ানুল হক, আলহাজ্ব আক্তারুজ্জামান মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোকশেদ আলী মঙ্গোলিয়া, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেনসহ জেলা বিএনপি ও বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রতিটি ইউনিটের ১০ জন করে নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

৪২২ পিস ইয়াবা ও ৬০ হাজার টাকাসহ ‘মাদক ব্যবসায়ী’ বেলাল, সহযোগী গ্রেপ্তার

MD JAMIL HASAN
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
৪২২ পিস ইয়াবা ও ৬০ হাজার টাকাসহ ‘মাদক ব্যবসায়ী’ বেলাল, সহযোগী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে বেলাল (স্থানীয়ভাবে কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত) ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে ৪২২ পিস ইয়াবা ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আজ (মঙ্গলবার) পীরগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বেলাল ওই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। নিজের বাসার আশপাশের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে সিসি ক্যামেরার নেটওয়ার্ক স্থাপন করে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধি আগেভাগেই নজরদারি করতেন বলে অভিযোগ রয়েছে।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে দুর্গাপুর সাংবাদিক সমিতির আলোচনা সভা

নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে দুর্গাপুর সাংবাদিক সমিতির আলোচনা সভা

শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার দুর্গাপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার (৩মে) রাতে দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে সংগঠনটির কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক,কবি,সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সুশীল সমাজের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

এই আলোচনা সভায় সাংবাদিক সমিতির আহ্বায়ক সজীম শাইন সভাপতিত্ব ও সদস্য সচিব সৈকত সরকার সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক মামুন রণবীর।

এই আয়োজনে আমন্ত্রিত সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল রশিদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদ খান, শিক্ষাবিদ এম.এ জিন্নাহ, ঢাকাস্থ সুসঙ্গ দুর্গাপুর সমিতির সভাপতি এম.রফিকুল ইসলাম,দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের উপদেষ্টা বিদ্যুৎ সরকার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি সাখাওয়াত হোসেন সজীব, সাধারণ সম্পাদক বিকাশ সরকার,সুসং সম্মিলিত সাহিত্য পরিষদের সহ সভাপতি কবি লোকান্ত শাওন, কবি দুনিয়া মামুন, কবি জীবন চক্রবর্তী, সাংবাদিক দিলোয়ার হোসেন তালুকদার,পলাশ সাহা সহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন,গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য,ন্যায় ও জনস্বার্থের পক্ষে নির্ভীকভাবে কাজ করাই সাংবাদিকতার মূল চেতনা। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি এবং দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় রাষ্ট্র,সমাজ ও সকল সচেতন নাগরিককে একসঙ্গে কাজ করতে হবে।

নেত্রকোণায় পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদসহ চোরাকারবারি আটক

মামুন রণবীর | নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
নেত্রকোণায় পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদসহ চোরাকারবারি আটক

চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৮০ বোতল বিদেশি মদসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে নেত্রকোণার দুর্গাপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত চোরাকারবারি শফিকুল ইসলাম (৩২) জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের গুনাপাড়া গ্রামের কুদ্দুছ বেপারীর ছেলে।

সোমবার (৪ মে) এ তথ্য নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, আসামির বিরুদ্ধে মামলা দায়ের শেষে আজ দুপুরের দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়।

এর আগে গতকাল রবিবার দুপুরে দুর্গাপুরের পূর্ব মাকড়াইল এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, দুর্গাপুর থানার এসআই (নিঃ) নূর ইসলাম ও এসআই (নিঃ) মো. আব্দুল কাইয়ুম ফকিরের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। বেলা আনুমানিক দেড়টার দিকে পুলিশ গোপন সূত্রে খবর পায়, দুর্গাপুর ইউনিয়নের পূর্ব মাকড়াইল এলাকার নতুন শাহী জামে মসজিদের উত্তরপাশে পাকা রাস্তার ওপর এক ব্যক্তি বিপুল পরিমাণ ভারতীয় মদ অন্যত্র পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে।

খবর পেয়ে দুপুর ১টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আটক ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।

পরে আটককৃত ব্যক্তির হেফাজত থেকে পুলিশ তিনটি প্লাস্টিকের বস্তায় তল্লাশি চালিয়ে ৮০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করে। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৭৪ হাজার টাকা।

জব্দকৃত মদের মধ্যে রয়েছে- ৭৫০ মি.লি. ওজনের ৩৬ বোতল ও ৩৭৫ মি.লি. ওজনের ২৪ বোতল ‘ম্যাকডুয়েলস লাক্সারী ব্লেন্ডেড হুইসকি’ এবং ৩৭৫ মি.লি. ওজনের ২০ বোতল ‘আইস ভদকা’ ব্র্যান্ডের বিদেশী মদ।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে মদ সংগ্রহ করে দুর্গাপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করার কথা স্বীকার করেছে।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।