খুঁজুন
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ, ১৪৩৩

ইসরায়েলি আগ্রাসনঃ দুমকীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ রিয়াজুল ইসলাম || স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৮:৫২ অপরাহ্ণ
ইসরায়েলি আগ্রাসনঃ দুমকীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনে ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর দুমকীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সরকারি জনতা কলেজের সামনে লেবুখালী-বগা মহাসড়কে মানববন্ধন করেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে সরকারি জনতা কলেজ শাখা ছাত্রদলের  আহবায়ক আরিফ হোসেন আরাফাতের সভাপতিত্বে ও দুমকি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিঃ যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন, সদস্য সচিব সুমন শরীফ, মিজানুর রহমান, সাদ্দাম হোসেন, ওবায়দুল ইসলাম ও সরকারি জনতা কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাইফুল ইসলাম সাঈদ।

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল ফিলিস্তিনে নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে। নারী-শিশু নির্বিশেষে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। অথচ বিশ্ব মোড়লরা চুপ করে আছে। তারা অবিলম্বে ইসরায়েলের এ বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকারের প্রতি ছাত্রদল সবসময় ঐক্যবদ্ধ। এসময় ফিলিস্তিন স্বাধীন ও শান্তিপূর্ণ না হওয়া পর্যন্ত এ গণজাগরণ অব্যাহত থাকবে বলেও জানান তারা।

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃ,ত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃ,ত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে একটি পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে। বিষ প্রয়োগের কারণে ওই ফার্মের তিন হাজার বয়লার মুরগীর মৃত্যু হয়েছে। এতে ১৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় পোল্ট্রি ফার্ম কর্তৃপক্ষ।

সোমবার (২০ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট খেকিডাঙ্গা গ্রামে আবু সাঈদ পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত তোফাজ্জল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট গ্রামের প্রয়াত আবুল কাসেমের ছেলে ও তোফাজ্জলের স্ত্রী মর্জিনা বেগম।

পোল্ট্রি ফার্মের মালিক আবু সাঈদ বলেন, ভেলারহাট খেকিডাঙ্গা গ্রামের বাসিন্দা আমির হোসেনের কাছ থেকে বয়লার মুরগী করার জন্য তিন বছরের জন্য তার তিনটি শেড ভাড়া নেওয়া হয়। তিনটি শেডে সাড়ে ৭ হাজার বয়লার মুরগী পালন করা হচ্ছিল। কিন্তু সোমবার সকালে প্রতিবেশি তোফাজ্জল ইসলাম ও তাঁর স্ত্রী মর্জিনা বেগম আমার খামারে প্রবেশ করে এবং পুরো খামারে কীটনাশক বিষ প্রয়োগ করে। বিষ প্রয়োগের কারণে খামারে থাকা তিন হাজার মুরগীর মৃত্য হয়। এতে করে ১৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

আবু সাঈদ বলেন, প্রতিবেশি তোফাজ্জল ইসলাম ও তাঁর স্ত্রী মর্জিনার সাথে আমার কোন ধরনের শত্রুতা নেই। তারা কি কারণে আমার এই ক্ষতি করলো আমি বুঝে উঠতে পারছি না। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, সকালের দিকে তোফাজ্জল ইসলাম ও তাঁর স্ত্রী মর্জিনার মিলে আবু সাঈদের পোল্ট্রি ফার্মে কীটনাশক বীষ প্রয়োগ করার সময় তাদের দেখতে পাই। আমাকে দেখা মাত্রই তোফাজ্জল ইসলাম ও তাঁর স্ত্রী মর্জিনার দ্রুতই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরা মানুষের কাতারেই পরে না, মানুষ হলে এমন কাজ করতে পারতো না।

অভিযুক্ত তোফাজ্জল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রুহিয়া থানার ওসি বদিউজ্জামান বলেন, পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগে মুরগী মারার বিষয়টি শুনেছি। এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদারগঞ্জে হাম রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মামুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
মাদারগঞ্জে হাম রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মামুন

মোহাম্মদ আলী জিন্নাহ,জামালপুর প্রতিনিধি : সারা দেশের ন্যায় জামালপুরের মাদারগঞ্জে হাম রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।  সোমবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কেন্দ্রে হাম রুবেলা ক্যাম্পেইন এর  উদ্বোধন করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন।  এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবু রায়হান,  মেডিকেল অফিসার ডাঃ সালেহ মাহাদি সহ সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ২০ এপ্রিল/২০২৬ থেকে সারা দেশের ন্যায় মাদারগঞ্জের ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি শিশুকে ইপিআই টিকাদান কেন্দ্র থেকে ১ ডোজ হাম-রুবেলার টিকা দেওয়া হচ্ছে।

রাণীশংকৈলে সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
রাণীশংকৈলে সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের রবিবার (১৯ এপ্রিল) নয়াদিঘী এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে শ্রীকান্ত (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ব্যাক্তি ঠাকুরগাঁও সদর উপজেলার সিন্দুর্না কোণপাড়া গ্রামের অষ্টম রায়ের ছেলে পেশায় তিনি রাজমিস্ত্রির সহকারী (লেভার) হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীকান্ত সেন্টারিংয়ের কাঠ খুলতে ট্যাংকের ভেতরে নামেন এসময় তাঁর কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকেরা এলাকার লোকজনকে ডাকেন। ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাসে শ্রীকান্ত অচেতন হয়ে পড়েন। অন্য শ্রমিকেরা ভেতরে না নেমে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাঁকে উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান–  পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।