রাজধানীতে বিশিষ্ট নাগরিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়
মাহমুদুর রহমান |মৌলভীবাজার প্রতিনিধি
বুধবার (১২ মার্চ) রাজধানীর জোনাকি কনভেনশন হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরে ডাঃ শফিকুর রহমান।

সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, শিক্ষাবীদ, ইসলামী স্কলারসহ নানা শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


