খুঁজুন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১৭ বৈশাখ, ১৪৩৩

দুমকীতে বাবা ও মেয়ের হাঁসের খামার, পাচ্ছেন না সরকারি সহায়তা

মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৫:২৮ অপরাহ্ণ
দুমকীতে বাবা ও মেয়ের হাঁসের খামার, পাচ্ছেন না সরকারি সহায়তা

কম পুঁজিতে লাভ বেশি হওয়ায় পটুয়াখালীর দুমকীতে হাঁস পালন করে এই পেশায় ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছেন মোশারেফ হোসেন মাঝি ও তার মেয়ে মারুফা আক্তার।

তবে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে কোন ধরনের সহযোগিতা পাচ্ছেন না উল্লেখ করে তারা জানান, রোগ প্রতিরোধে ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ ও নিয়মিত ভ্যাকসিন প্রয়োগ করতে অনেক টাকা খরচ হয় তাদের। সরকারি কোন সহায়তা পেলে ডিমের পাশাপাশি হাঁসের মাংসের দামও বেশি হওয়ায় অন্য জাতের হাঁস পালনের পরিকল্পনা করছেন তারা।

মঙ্গলবার(১১ মার্চ) সকালে উপজেলার মুরাদিয়ার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মাঝি বাড়িতে গিয়ে দেখা যায়, নানা বর্ণের হাঁসের পদচারণা আর ডাকাডাকিতে মুখর চারিদিক এবং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাদা ও বাদামী রঙের ডিম। সেগুলো সংগ্রহে ব্যস্ত সময় কাটাচ্ছেন খামারি মোশারেফ হোসেন ও তার মেয়ে মারুফা।

খামারি মোশারেফ হোসেন মাঝি ও তার মেয়ে মারুফা’র সাথে আলাপকালে জানা যায়, বয়স বাড়ার সাথে সাথে মোশারেফ মাঝি’র কর্মক্ষমতা কমে যাওয়ায় জুলাই বিপ্লবের পরে ঢাকা থেকে পরিবারসহ গ্রামের বাড়িতে চলে আসেন তিনি। গত বছরের নভেম্বরের শুরুতে বসত বাড়ির আঙিনা ও নিজ পুকুরের প্রায় ৭৮ শতাংশ জমির ওপরে ৫ লক্ষাধিক টাকা ব্যয়ে খামার শুরু করা হয়। ২ মাস বয়সী প্রতিটি হাঁসের বাচ্চা ২’শ টাকা হিসেবে মোট ১৩’শ খাকি ক্যাম্বল ও চিংডিং জাতের বাচ্চা ক্রয় করেছিলেন তিনি।
শুটকি, ভুট্টা, চালের কুঁড়া, ঝিনুক ও শামুকের গুঁড়া, ডালের গুঁড়া একসঙ্গে মিশিয়ে মেশিন ভাঙ্গিয়ে হাঁসের খাবার তৈরি করে খাওয়াতে গড়ে প্রতি দিন ৬ হাজার টাকা খরচ হয়।

ডিম উৎপাদন ও চাহিদা সম্পর্কে জানতে চাইলে মারুফা আক্তার বলেন, প্রতিদিন গড়ে ৭’শত ডিম দেয়। পটুয়াখালী ও দুমকি থেকে পাইকাররা এসে হালি প্রতি ৬০টাকা দরে ডিম নেয়। তবে স্থানীয় পর্যায়েও ডিমের বেশ কদর রয়েছে। খরচ বাদে প্রতিদিন গড়ে ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা আয় হচ্ছে। এছাড়াও গড়ে ৭’শ টাকা হিসেবে খামারে ৮ লক্ষাধিক টাকার হাঁস রয়েছে।

খামারি মোশাররফ হোসেন মাঝি জানান, হাঁসের খামারের পাশাপাশি বিভিন্ন প্রজাতির শতাধিক কবুতর‌ পালন করে প্রতি মাসে ৩৫/৪০ জোড়া বাচ্চা বিক্রি করেন তিনি।

দুমকী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(এলডিডিপি)ডা: অশোক হালদার বলেন, বর্তমানে উপজেলার উত্তর মুরাদিয়াতে আমাদের অফিস মুরগী পালন নিয়ে একটি গ্রুপ কাজ করছে। খামারি মোশারেফ মাঝি’র হাঁসের খামার সম্পর্কে আমার জানা নেই। তিনি অফিসে এসে তার খামারের তথ্য প্রদান করলে তার খামারটি পরিদর্শন করে সরকারি সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা

Admin
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা

মোহাম্মদ আলী জিন্নাহ(জামালপুর প্রতিনিধি):জামালপুরের মাদারগঞ্জে ইউএনও’র স্বাক্ষর জাল করায় দুই বাইক চালককে জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে তুহিন মৌসুমি ফিলিং স্টেশনে ফুয়েল কার্ডে ইউএনও’র স্বাক্ষর জাল করে তেল নিতে আসা ফয়সাল (২৫) ও ওয়াসিম উদ্দিন (৩০) নামে দুই যুবককে নগদ চৌদ্দ হাজার পাঁচশত টাকা জরিমানা করে মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী।

সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ ও ৬৬ ধারায় উভয়কে জরিমানা করা হয় । মাদারগঞ্জের নিশ্চিন্তপুরের ফয়সাল এর কাছ থেকে পাঁচ হাজার ও বাকুরচরের ওয়াসিম এর কাছ থেকে নয় হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মাদারগঞ্জ মডেল থানার নবাগত ওসি স্নেহাশিস রায় ,ট্যাগ অফিসার রহুল আমিন ও আইসিটি অফিসারসহ পুলিশ সদস্য পাম্প কর্তৃপক্ষ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ইউএনও সুমন চৌধুরী বলেন অনিয়ম কিংবা অসদুপায় অবলম্বন করলে তাদেরকে শাস্তি/জরিমানার আওতায় আনা হবে।

রানীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ২:০২ পূর্বাহ্ণ
রানীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)থেকে: ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলা সম্পন্ন হয়েছে। ২৮এপ্রিল২০ূ২৬ইং রোজ মঙ্গলবার বিকাল ৩টায় রাণীশংকৈল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার মিজ খাদিজা বেগমের সভাপতিত্বে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খেলার সমাপণী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমানের প্রতিনিধি নন্দুয়ার ইউনিয়ন বিএনপি সভাপতি জমিরুল ইসলাম,পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী,সম্পাদক মহসিন আলী,যুগ্ম সম্পাদক লিটন প্রধান। এ সময় উপস্থিত ছিলেন – উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদ হাসান,আমিনা বেগম,সুলতান আল রাজী, রবিউল আলম,সৈয়দ মোকাদ্দেস ইবনে সালাম। প্রধান শিক্ষক আঃ মান্নান,আবুল হোসেন,কুসমত আলী,ধরনিকান্ত,ইয়াকুব আলী,জানে আলম,ফারজানা আক্তারী, হামিদুর রহমান, তরিকুল ইসলাম ,সেলিমা সিদ্দিকা, কামরুজ্জামান,সাহিরুল ইসলাম ও সহকারি শিক্ষক জিয়াউর রহমান। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল ভরনিয়া মাশালডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক) ফরিদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়(বালিকা) রানার্স আপ বালক-রাউতনগর বালিকা ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ খেলোয়ার বালক জনসন কিসকু, রাউতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা সাদিয়া ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় । খুদে খেলোয়াড় বালক ও বালিকা দলের মনমুগ্ধকর খেলা দেখিয়ে অসংখ্য দর্শকে অনেক আনন্দ দিয়েছে। খেলার ধারা বর্ননায় আজিজার রাহমান, খেলা পরিচালনায় জয়নুল আবেদীন, মোস্তাফিজুর রহমান বিপলু,সাদেকুল ইসলাম, মিনি প্রমূখ।

জামালপুরের মাদারগঞ্জে যুবকের আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ
জামালপুরের মাদারগঞ্জে যুবকের আত্মহত্যা 

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে ফাঁসীতে ঝুলে যুবকের আত্মহত্যা ঘটনা ঘটেছে।  রোববার রাত ৮ টায় সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে  লাশ উদ্ধার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। সে মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নয়াপাড়া হোসেন আলীর ছেলে।

নিহত সুমন (৩৫) পেশায় একজন টলি গাড়ীর হেলপার ছিলেন।  

স্থানীয় সূত্রে জানা গেছে নিহত সুমন জীবিকার তাগিদে বিদেশ ছিল গত ৩ বছর যাবৎ এলাকায় এসে টলি গাড়ীর হেলপার এর কাজ করছে।  রোববার নিজ ঘরেই গলায় রশি দিয়ে ফাঁসীতে ঝুলে আত্মহত্যা করে সুমন।  রিপোর্ট লেখা পর্যন্ত কারণ জানা যায় নি।

ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানা এস আই ওয়াজিউর রহমান জানান সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ফাঁসীতে ঝুলানো লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে।

মাদারগঞ্জ সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান ভূইয়া জানান একটি অপমৃত্যু মামলা হয়েছে।  লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।