খুঁজুন
বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪ চৈত্র, ১৪৩২

কচাকাটায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৫:২২ পূর্বাহ্ণ
কচাকাটায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামে নাগেশ্বর উপজেলার বল্লভের খাস ইউনিয়নে জামায়াতে ইসলামীর আয়োজনে রমজানের তৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭মার্চ) বিকাল ৪ ঘটিকায় মমিনগঞ্জ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বল্লভেরখাস ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আ.ন.ম ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৫ কুড়িগ্রাম-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী, কচাকাটা থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ এনামুল হক ও সেক্রেটারি মোঃ আব্দুল বাতেন বিএসসি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,”ইসলামের সঠিক বার্তা ও শিক্ষা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। ইফতার ও দোয়া মাহফিলের মতো অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে চাই।”এই ধরনের অনুষ্ঠান আমাদেরকে ঐক্যবদ্ধ করে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।”

তিনি আরো বলেন,”রমজান মাস আমাদেরকে তাকওয়া অর্জনের মাস। এই মাসে আমরা আমাদের আত্মশুদ্ধি উন্নতির চেষ্টা করব।”

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখার আমীর মাওলানা মোঃ এনামুল হক ও সেক্রেটারী আব্দুল বাতেন বিএসসি।

এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ,সম্মানিত ব্যক্তিবর্গ,জামায়াতে ইসলামীর কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

ছাত্র ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখা কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:১৬ পূর্বাহ্ণ
ছাত্র ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখা কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ১৭ মার্চ ২০২৬

বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ফুলবাড়ী উপজেলা শাখার কাউন্সিল প্রস্তুতি কমিটি ঘোষণা

আগামী ০৪ এপ্রিল ২০২৬ (শনিবার) অনুষ্ঠিতব্য বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১ম ফুলবাড়ি উপজেলা সম্মেলনকে সামনে রেখে এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করার লক্ষ্যে ১ম সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় সর্বসম্মতিক্রমে ১ম সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেওয়া হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির দায়িত্বপ্রাপ্তদের তালিকা নিম্নরূপ—

১ম উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি:
আহ্বায়ক: মো. শাকিরুল ইসলাম
যুগ্ম আহ্বায়ক: মো. রায়হান কবির
সদস্য সচিব: মো. সিফাত সরকার
যুগ্ম সদস্য সচিব: মো. আহসান হাবিব (ইমন)

সাংগঠনিক উপ কমিটি:
আহ্বায়ক: মো. আল-আমিন সরকার
সদস্য সচিব: তামিম সরকার
সদস্য: রাসেল সরকার

অর্থ উপ কমিটি:
আহ্বায়ক: ফয়সাল সরকার
সদস্য সচিব: নিশাত সরকার
সদস্য: জাকারিয়া হোসেন

দপ্তর উপ কমিটি:
আহ্বায়ক: মো. আহানাফ জাহিম
সদস্য সচিব: তানভির আহমেদ
সদস্য: নুরুল আলম

আপ্যায়ন উপ কমিটি:
আহ্বায়ক: মিল্লাত সরকার
সদস্য সচিব: মেহরাব সরকার
সদস্য: আখেরুজ্জামান
সদস্য: শান্ত

দলিল দস্তাবেজ উপ কমিটি:**
আহ্বায়ক: হৃদয় হাসান
সদস্য সচিব: জাহিদ হাসান
সদস্য: ওয়াজিদ হাসান

নবনির্বাচিত নেতৃবৃন্দ ছাত্রসমাজের অধিকার রক্ষা এবং উপজেলার সকল স্তরের শিক্ষার্থীদের শিক্ষা ও গণতান্ত্রিক অধিকার আদায়ে অঙ্গীকার ব্যক্ত করেছেন। নির্ধারিত সম্মেলনের মাধ্যমে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এই প্রস্তুতি কমিটি নিরলসভাবে কাজ করে যাবে।

বার্তা প্রেরক:
মো. আহানাফ জাহিম
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ফুলবাড়ী উপজেলা শাখা

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২ জন আটক — ইয়াবা নিয়ে ধোঁয়াশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২ জন আটক — ইয়াবা নিয়ে ধোঁয়াশ

পেয়ার আলী, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগে পরিচিত দুই ব্যক্তিকে ইয়াবাসহ আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে অভিযানে সালন্দর ইউনিয়নের কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত লিটন মোস্তফা ও আব্দুল আলিমকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, তাদের কাছ থেকে প্রায় ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হলেও মামলায় বা অফিসিয়ালভাবে ১৫০ পিস ইয়াবা দেখানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই ওই দুজন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদের কারণে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে।
এদিকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আটক দুই ব্যক্তি এখনও থানায় রয়েছে। তবে বিভিন্ন মহল থেকে তাদের ছাড়িয়ে নেওয়ার জন্য তদবির চলছে বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয় সচেতন মহল বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রকৃত তথ্য প্রকাশের দাবি জানিয়েছে। তাদের মতে, মাদকের মতো ভয়াবহ অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা আপস করা হলে সমাজে এর নেতিবাচক প্রভাব পড়বে।
তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ধারের ৩০০০ টাকা নিয়ে ৬ মাস ধরে টালবাহানা: প্রশ্নের মুখে ছাত্রদল নেতা আপন সরকারের নৈতিকতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
ধারের ৩০০০ টাকা নিয়ে ৬ মাস ধরে টালবাহানা: প্রশ্নের মুখে ছাত্রদল নেতা আপন সরকারের নৈতিকতা

নিজস্ব প্রতিবেদক|রাজশাহী

​রাজশাহীর বাঘা উপজেলা ছাত্রদলের শিক্ষা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী ও নিউ গভঃ ডিগ্রী কলেজের ইন্টারমিডিয়েট শাখা ছাত্রদলের সাবেক ছাত্র নেতা আপন সরকারের বিরুদ্ধে ধারের টাকা ফেরত না দিয়ে দীর্ঘ ছয় মাস ধরে টালবাহানা করার অভিযোগ উঠেছে। মাত্র ৩০০০ টাকার জন্য একজন পদপ্রত্যাশী নেতার এমন ‘পাইতারা’ বা টালবাহানায় স্থানীয় রাজনৈতিক মহলে ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে হাস্যরস ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

​ঘটনার বিবরণ:
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে জরুরি ব্যক্তিগত প্রয়োজনে আপন সরকার কলেজের এক ছাত্রের কাছ থেকে ৩০০০ টাকা ধার নেন। ধার নেওয়ার সময় অতি দ্রুত সময়ের মধ্যে টাকাটি পরিশোধ করার প্রতিশ্রুতি দিলেও সময় অতিক্রান্ত হওয়ার পর তিনি ভিন্ন রূপ ধারণ করেন। পাওনাদার বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও আপন সরকার নানা অজুহাতে সময় ক্ষেপণ করে আসছেন।

​ভুক্তভোগীর অভিযোগ:
ভুক্তভোগী জানান, “একজন ছাত্রনেতা হিসেবে তাকে বিশ্বাস করে টাকাটা দিয়েছিলাম। কিন্তু এখন ছয় মাস পার হয়ে গেলেও তিনি টাকা দিচ্ছেন না। ফোন দিলে ধরেন না, আর ধরলেও আজ-কাল বলে ঘোরান। তার মতো দায়িত্বশীল পদের প্রত্যাশীকে এই সামান্য টাকার জন্য এমন পাইতারা করতে দেখাটা সত্যিই দুঃখজনক।”

​রাজনৈতিক মহলে গুঞ্জন:
আপন সরকার বর্তমানে বাঘা উপজেলা ছাত্রদলের শিক্ষা বিষয়ক সম্পাদক পদের জন্য লবিং করছেন। তবে মাঠ পর্যায়ের কর্মীদের মতে, যারা ব্যক্তিগত লেনদেন বা সাধারণ মানুষের আমানত রক্ষা করতে পারেন না, তাদের হাতে সাংগঠনিক দায়িত্ব কতটুকু নিরাপদ তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ছাত্রদলের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আসার আগেই এমন ‘আমানত খিয়ানত’ নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সচেতন নেতা-কর্মীরা।
​এই বিষয়ে অভিযুক্ত আপন সরকারের মন্তব্য জানতে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পাওনাদারের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে নয় বরং নৈতিক জায়গা থেকে অতি দ্রুত যেন আপন সরকার তার ধারের টাকা পরিশোধ করেন।