খুঁজুন
শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১৪ চৈত্র, ১৪৩২

রাকসুতে যশোর জেলা থেকে নির্বাচিত ১২

রাবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ
রাকসুতে যশোর জেলা থেকে নির্বাচিত ১২

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ এ দেশের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করে ৯১৮ জন। তার মধ্যে কেন্দ্রীয় ও হল সংসদে যশোর জেলা থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন প্রার্থী।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, রাকসুর ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৭ জন, যার মধ্যে নারী ২৬ জন। এ ছাড়া সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৫৮ জন এবং হল সংসদ নির্বাচনে ১৫টি পদে মোট ১৭টি হলে ৫৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। যা রাকসুর ইতিহাসে সর্বোচ্চ।

যশোর জেলা থেকে নির্বাচিত হয়েছেন যারা-
মো.নয়ন হোসেন, সহকারী বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক – কেন্দ্রীয় সংসদ, মো. ওমর ফারুক – এজিএস- শেরেবাংলা এ কে ফজলুল হক হল,
ইসরাফিল হোসেন – এজিএস- শহীদ জিয়াউর রহমান হল, রাকিবুল হাসান স্বাধীন – বিতর্ক ও সাহিত্য সম্পাদক – শাহ মখদুম হল, নাজমুল আকতার আকাশ – বিতর্ক ও সাহিত্য সম্পাদক – বিজয় ২৪ হল, জসিম উদ্দিন – কমনরুম সম্পাদক -মতিহার হল,

এছাড়া তারেক মাহমুদ নিশান – সহ বিতর্ক ও সাহিত্য সম্পাদক – শাহ মখদুম হল, সুলতান মো সালাউদ্দিন -সহ ক্রিড়া ও খেলাধুলা সম্পাদক – শহীদ জিয়াউর রহমান হল, আবু নাঈম – সহ সংস্কৃতি সম্পাদক – শহীদ হাবিবুর রহমান হল,
ইউসুফ আলী – সহ কমনরুম সম্পাদক – শহীদ শামসুজ্জোহা হল, আল আমিন – নির্বাহী সদস্য – শাহ মখদুম হল ও মাহফুজুল ইসলাম – নির্বাহী সদস্য – শহীদ জিয়াউর রহমান হল।

এ বিষয়ে যশোর জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান স্বাধীন বলেন , ৩৫ বছর পরে রাকসু এবং সেখানে আমাদের এক জেলা থেকে ১২ জন প্রার্থী নির্বাচিত হয়েছে যেটা আমাদের জেলার জন্য একটা একটা বড় অর্জন, এই অর্জনের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যশোরের সকল শিক্ষার্থী অনেক খুশি। ৩৫ বছর পরে রাকসু নির্বাচনে প্রার্থী হতে পেরে ভালো লাগছে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করা এতোটা সহজ ছিলো না তারপর ও শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করেছে তাদের জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ”

সমিতির সিনিয়র সভাপতি নাজমুল আকতার আকাশ বলেন, রাকসু সকল শিক্ষার্থীদের অধিকারের জায়গা, আমি তাদের সকল প্রকার যৌক্তিক অধিকারে তাদের পক্ষে কাজ করবো। আমিতো তাদের ভোটেই নির্বাচিত প্রতিনিধি। আমরা সব সময় চাই রাবির বুকে যশোরের নাম ফুটে উঠুক এই অর্জন যশোরের প্রত্যেক শিক্ষার্থীর জন্য গর্বের এবং একই সাথে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর কন্ঠস্বর হয়ে কাজ করতে চাই। এবার আমাদের জেলা থেকে ১২ জন নির্বাচিত হয়েছেন আশা করছি সবাই মিলে একসাথে কাজ করবো।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, দিনাজপুর ইউনিটের শ্রদ্ধা নিবেদন

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, দিনাজপুর ইউনিটের শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, দিনাজপুর ইউনিটের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় অবস্থিত মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সংগঠনের নেতৃবৃন্দ এ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, দিনাজপুর ইউনিটের আহবায়ক মো. আল মোবেদীন আরজ, মনিরুল ইসলাম মিঠুন, আজিজুল ইসলাম, ইসরাত জেরিন জুলি, শংকর, মিজানুর রহমান বাবু, ফারুক হোসেন রানা এবং ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দিনাজপুরে চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির শ্রদ্ধা নিবেদন

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দিনাজপুরে চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি, দিনাজপুর শাখা ও কালেক্টরেট ইউনিট।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি ফরিদ হোসেন, সহ-সভাপতি মোকতাদের রহমান, সাধারণ সম্পাদক রহমত আলী এবং মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন আরা।
এছাড়াও কালেক্টরেট শাখার সভাপতি শুক্কুর আলী, সাধারণ সম্পাদক মোজাহার আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা সাহিদাসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

দিনাজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
দিনাজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে দিনাজপুর জেলা প্রশাসন চত্বরে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্তরের সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সহ-সভাপতি আক্তারুজ্জামান জুয়েল ও আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদ ও সদস্য সচিব রেজাউর রহমান রেজা, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুজার সেতু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরনবী শুভ।
আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল আজম সোহেল ও সদস্য সচিব রাসেল আলী চৌধুরী লিমন, জেলা কৃষক দলের আহবায়ক নুরুজ্জামান সরকার ও সদস্য সচিব মুজিবুর রহমান মজিব, যুগ্ম আহবায়ক মমতাজুল আলম স্বপন ও আরিফুল ইসলাম তুহিন।
এছাড়াও কোতয়ালি কৃষক দলের সভাপতি আব্দুল খালেক, তাঁতী দল কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও জেলা তাঁতী দলের সভাপতি মো. রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসু খান, প্রচার সম্পাদক আবুল হোসেন খোকন, পৌর তাঁতী দলের সভাপতি হীরা আহমেদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান শরিফসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।