খুঁজুন
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১২ চৈত্র, ১৪৩২

রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যা, পাল্টা আগুনে পুড়ল বসতবাড়ি

এস এম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১:৩১ পূর্বাহ্ণ
রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যা, পাল্টা আগুনে পুড়ল বসতবাড়ি

মাদারীপুরের রাজৈর উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ক্ষুব্ধ ছাত্র-জনতা অভিযুক্তদের বসতবাড়িতে অগ্নিসংযোগ করে। এতে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে উপজেলার আমগ্রাম মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মজুমদারকান্দী গ্রামের বাসিন্দা ও ফল ব্যবসায়ী মোঃ জাকির শেখ (পিতা: নুরুজ্জামান শেখ) সালিশ মীমাংসার জন্য আমগ্রাম মধ্যপাড়া গ্রামের তার জামাই রাসেল কাজীর বাড়িতে যান। সেখানে একই এলাকার আব্দুল মজিদ খাঁ’র পরিবারের সঙ্গে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, মজিদ খাঁ’র ছেলেরা ঘর থেকে ধারালো অস্ত্র—রামদা ও চাইনিজ কুড়াল এনে জাকির শেখের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। তাকে বাঁচাতে এগিয়ে এলে রাসেল কাজীকেও কুপিয়ে আহত করা হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জাকির শেখকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে হত্যার খবর ছড়িয়ে পড়লে মজুমদারকান্দী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ ছাত্র-জনতা অভিযুক্তদের দুটি একতলা বসতবাড়ি ও চারটি টিনশেড ঘরে অগ্নিসংযোগ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় পুরো এলাকায় এখনো আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

কচাকাটায় বন্ধু পরিষদ -২০০৭ এর গেট টুগেদার ও ফ্যামিলি পিকনিক অনুষ্ঠিত

মোঃ মাইদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
কচাকাটায় বন্ধু পরিষদ -২০০৭ এর গেট টুগেদার ও ফ্যামিলি পিকনিক অনুষ্ঠিত

একে অন্যের হাত ধরি, আন্তনির্ভরশীল জীবন গড়ি, স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মাধমে প্রথমবারের মতো ‘গেট টুগেদার ও ফ্যামিলি পিকনিক-২০২৬’ আয়োজন করেছে কচাকাটা বন্ধু পরিষদ -২০০৭।

বরিবার(২২ মার্চ) কচাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণে মেতে ওঠেন কচাকাটা বন্ধু পরিষদ -২০০৭ এর সকল বন্ধু ও তাদের পরিবারের সদস্যবৃন্দ।

সংগঠনের সভাপতি মোঃ মোস্তফা কামাল মিঠু সবাইকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে বলেন, যে উদ্দেশ্য নিয়ে আমাদের বন্ধু পরিষদ গঠিত হয়েছে, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোঃ মাইদুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, মোঃ মোস্তাফা কামাল শাহীন, রুহুল আমিন, হাবিবুর রহমান, মাহফুজুর রহমান, শহিদুল ইসলাম, শাহ আলম, আব্দুল মোন্নাফ, খোরশেদ আলম, আব্দুর রাজ্জাক, মোঃ নবিবুর রহমান, আব্দুর রাজ্জাক, আল আমিন ও মোঃ মাইদুল ইসলাম।

উল্লেখ্য, এদিন সকাল ৯টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর সকলকে ফুল দিয়ে অভ্যর্থনা, শুভেচ্ছা বক্তব্য, ক্রেস্ট প্রদান, সদস্যদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজশাহী বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা সাকিব মাহমুদ শুভ্র

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী
প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
রাজশাহী বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা সাকিব মাহমুদ শুভ্র

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী জেলাবাসীসহ সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সেই রাজশাহী জেলা ছাত্রদলের ছাত্রনেতা ও নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রদলের ইন্টারমিডিয়েট শাখার সদস্য সচিব সাকিব মাহমুদ শুভ্র

এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী জেলার সর্বস্তরের নাগরিকবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। মহিমান্বিত মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার পর আনন্দ, সংযম, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর।তিনি আরও উল্লেখ করেন, এই পবিত্র দিনে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করার মাধ্যমেই ঈদের প্রকৃত সার্থকতা নিহিত। ঈদের আনন্দ যেন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সেজন্য বিত্তবানদের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সবশেষে তিনি বলেন, “ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। সবাইকে আবারো জানাই ঈদ মোবারক।

রাজশাহী মহানগরীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা সাব্বির আহমেদ অন্তর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
রাজশাহী মহানগরীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা সাব্বির আহমেদ অন্তর

দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী মহানগরীর সকল ধর্মপ্রাণ মুসলমান ও সাধারণ মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদল নেতা এবং রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ অন্তর।

​আজ এক বিশেষ শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জ্ঞাপন করেন।
​শুভেচ্ছা বার্তায় সাব্বির আহমেদ অন্তর বলেন, “রমজানের দীর্ঘ এক মাস কঠোর সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর।
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই উৎসব আমাদের শেখায় সাম্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির কথা। ধনী-গরিব সব ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারলেই এই উৎসবের প্রকৃত সার্থকতা।”

​তিনি আরও বলেন, “আমি রাজশাহী মহানগরীর প্রতিটি মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। ঈদের এই আনন্দঘন মুহূর্ত প্রতিটি পরিবারে নিয়ে আসুক অনাবিল শান্তি।”

​পরিশেষে তিনি দেশ ও জাতির মঙ্গল কামনা করেন এবং সবাইকে নিরাপদে ও পরিবারের সাথে সুন্দরভাবে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানান।