রাজশাহী মহানগরীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা সাব্বির আহমেদ অন্তর
দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী মহানগরীর সকল ধর্মপ্রাণ মুসলমান ও সাধারণ মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদল নেতা এবং রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ অন্তর।
আজ এক বিশেষ শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জ্ঞাপন করেন।
শুভেচ্ছা বার্তায় সাব্বির আহমেদ অন্তর বলেন, “রমজানের দীর্ঘ এক মাস কঠোর সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই উৎসব আমাদের শেখায় সাম্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির কথা। ধনী-গরিব সব ভেদাভেদ ভুলে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারলেই এই উৎসবের প্রকৃত সার্থকতা।”তিনি আরও বলেন, “আমি রাজশাহী মহানগরীর প্রতিটি মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। ঈদের এই আনন্দঘন মুহূর্ত প্রতিটি পরিবারে নিয়ে আসুক অনাবিল শান্তি।”
পরিশেষে তিনি দেশ ও জাতির মঙ্গল কামনা করেন এবং সবাইকে নিরাপদে ও পরিবারের সাথে সুন্দরভাবে ঈদের আনন্দ উপভোগ করার আহ্বান জানান।

