খুঁজুন
রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯ ফাল্গুন, ১৪৩২

মাদারীপুরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করলেন জেলা সড়ক পরিবহণ মালিক সমিতি

এস এম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
মাদারীপুরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করলেন জেলা সড়ক পরিবহণ মালিক সমিতি

​যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় মাদারীপুরে পালিত হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মাদারীপুর জেলা শাখা।

​শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মাদারীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন মাদারীপুর জেলা শাখার সম্মানিত সভাপতি কেএম তোফাজ্জেল হোসেন নান্টু এবং যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব মাসুদ।

​পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। এ সময় ভাষা আন্দোলনের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করে নেতৃবৃন্দ বলেন:

​”শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। বাংলা ভাষা ও বাংলাদেশের মর্যাদা রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই শ্রদ্ধাঞ্জলি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার প্রতি ভালোবাসা জাগ্রত করার এক দৃঢ় অঙ্গীকার।”

​শহীদ মিনার প্রাঙ্গণে এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আরও বলেন, একুশের চেতনা আমাদের অন্যায় ও শোষণের বিরুদ্ধে লড়তে শিখিয়েছে। সেই চেতনাকে ধারণ করেই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সড়ক পরিবহণ মালিক সমিতি কাজ করে যাচ্ছে।

আলামিয়া মাদরাসা ও এতিমখানার বার্ষিক সাধারণ সভা, পাগড়ী প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০২ পূর্বাহ্ণ
আলামিয়া মাদরাসা ও এতিমখানার বার্ষিক সাধারণ সভা, পাগড়ী প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুরে কসবা আলামিয়া মাদরাসা ও এতিমখানা-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা, হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) বাদ আসর মাদরাসা মিলনায়তনে আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি শিল্পপতি সহিদুর রহমান পাটোয়ারি মোহনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুব আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার মুহতামিম মাওলানা নুর আলম। সাধারণ সভায় মাদরাসার বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মোঃ নুর ইসলাম তুষার।
এ সময় বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি ও সদর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সভাপতি এবং আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, চেম্বারের পরিচালক মোস্তফা কামাল মিলনসহ অন্যান্যরা।
হাফেজ ছাত্রদের পাগড়ী পরিয়ে দেন বিশিষ্ট আলেমে দ্বীন বগুড়া জামিল মাদরাসা-এর নায়েবে তা’লিমাত আলহাজ্ব মাওলানা সহিদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মণ্ডল বকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রুবেল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম শুভ, অত্র মাদরাসার সাবেক মুহতামিম ও হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর অন্যতম নেতা হাফেজ মাওলানা রেজাউল ইসলামসহ মাদরাসা পরিচালনা কমিটির সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি অনুষ্ঠানস্থলে পৌঁছালে মাদরাসা কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

রাবি নরসিংদী জেলা সমিতির নেতৃত্বে আশিক ও সৌরভ

রাবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ
রাবি নরসিংদী জেলা সমিতির নেতৃত্বে আশিক ও সৌরভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) নরসিংদী জেলা সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২১-২২ সেশনের আশিক রহমান সভাপতি ও পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের রিফাতুজ্জান সৌরভকে সাধারণ সম্পাদক করা হয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নরসিংদী জেলা সমিতির সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকের সুপারিশে উপদেষ্টামন্ডলীর সদস্যদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির মনোনীত অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সবুজ মিয়া। সহ-সভাপতি আব্দুল্লাহ হিসেবে আল আকরাম, ফাতেমা ইসলাম রনি, সাইফুল ইসলাম ও দিদার। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সুমাইয়া আফরোজ শিমু, আব্দুর রহমান, আবু সুফিয়ান মনোনীত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন হৃদয় বিশ্বাস উদয় ও সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দ্বীন ইসলাম, রকিব হাসান এবং সাজিদ আল সায়েম।

অন্যান্যদের মধ্যে কোষাধ্যক্ষ হিসেবে তাকিয়া বিনতে ইমাম, উপ-কোষাধ্যক্ষ আতিকুর রহমান, প্রচার সম্পাদক সোহরাব হোসেন প্রান্ত, উপ-প্রচার সম্পাদক প্রতাপ সাহা আপন। দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ আমান, উপ-দপ্তর সম্পাদক মাসুমা আক্তার লিজা, ধর্মবিষয়ক সম্পাদক হুযাইফা, শিক্ষাবিষয়ক সম্পাদক ফাহিম রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমেদ, ক্রীড়াবিষয়ক সম্পাদক এসএম মুবিন ও ছাত্রীবিষয়ক সম্পাদক মারিয়া আক্তার মোহনা।

রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজে ‘বিজয়োল্লাস মেগা ক্রিকেট কার্নিভাল সিজন-০১’ এর জমকালো উদ্বোধন ​

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজে ‘বিজয়োল্লাস মেগা ক্রিকেট কার্নিভাল সিজন-০১’ এর জমকালো উদ্বোধন ​

উৎসবমুখর পরিবেশে রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ প্রাঙ্গণে শুরু হলো ‘বিজয়োল্লাস মেগা ক্রিকেট কার্নিভাল সিজন-০১’। ‘বিজয়োল্লাস ক্রীড়া সংসদ’-এর আয়োজনে এবং কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজ এই ব্যাতিক্রমধর্মী ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

​আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সেই লক্ষ্যেই নিউ গভঃ ডিগ্রী কলেজ খেলার মাঠে দুই দিনব্যাপী এই জাঁকজমকপূর্ণ ক্রিকেট কার্নিভালের আয়োজন করা হয়েছে।

​উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয়োল্লাস ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত সভাপতি মো. লতিফুর রহমান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নিউ গভঃ ডিগ্রী কলেজ শাখার আহ্বায়ক সাব্বির আহমেদ অন্তর এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নিউ গভঃ ডিগ্রী কলেজ শাখার সাধারণ সম্পাদক মাহাদি হাসান।
​পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন বিজয়োল্লাস ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এস এম তামজীদ উর রহমান কোরাইশী ও সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রউফ।
​এ সময় মাঠে আরও উপস্থিত ছিলেন বিজয়োল্লাস ক্রীড়া সংসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও নিউ গভঃ ডিগ্রী কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ। টানটান উত্তেজনার মধ্য দিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টটি আগামী দুই দিন ধরে চলবে।