৪০দিনের ছুটে শেষে আজ খুলছে শিক্ষা প্রতিষ্ঠান
৪০ দিনের লম্বা ছুটির পর দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলছে আজ মঙ্গলবার (৮ এপ্রিল)।
শিক্ষাপুঞ্জির ছুটির তালিকা অনুযায়ী গত ২৪ ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরুর আগে সর্বশেষ ক্লাস হয়। সেদিন টাঙিয়ে দেওয়া হয় বন্ধের নোটিশ। ছুটির মধ্যে ছিল পবিত্র রমজান, দোলযাত্রা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর।
এ বিষয়ে কচাকাটা বহুমূখী স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান কবির সংবাদমাধ্যমকে বলেন, যথা সময়ে স্কুলের সকল শাখার ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরুর আগে মাঠে ছাত্রছাত্রীদের উপস্থিতি লক্ষ্য করছিলাম। বেশ উৎফুল্ল আমাদের শিক্ষার্থীরা।
এছাড়া মমিনগঞ্জ কেরামতিয়া দ্বিমুখী দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মোঃ আহাম্মদ হোসেন বলেন, ৪০ দিনের ছুটি শেষে আজ খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। অভিভাবকে তাদের সন্তানকে স্কুলে পাঠানোর জন্য বার্তা দেওয়া হয়েছে। আমরা মাদরাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছি।

