খুঁজুন
মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২

সংস্কারের নামে ক্ষমতা প্রলম্বিত করার জন্য সরকার ফন্দি ফিকির করছে : দিবালোক সিংহ

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৮:৫৬ অপরাহ্ণ
সংস্কারের নামে ক্ষমতা প্রলম্বিত করার জন্য সরকার ফন্দি ফিকির করছে : দিবালোক সিংহ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা,বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক কমরেড ডা. দিবালোক সিংহ বলেছেন,বাংলাদেশ থেকে সকল প্রকাশ বৈষম্য দূর করতে হবে। এসময় তিনি জুলাই গণহত্যাকারীদের দ্রুততার সাথে বিচার নিশ্চিত করার দাবি জানান।

তিনি বলেন,আমরা এখানে (বাংলাদেশে) সংস্কারের কথা শুনি,কিন্তু আমাদের দেশের শ্রমজীবী মানুষ,মেহনতি মানুষ,ক্ষেতমজুর তাদের জীবনে যে বৈষম্য বিরাজ করছে সেই বৈষম্য দূর করার জন্য সরকারের কোন পদক্ষেপ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই সরকারের প্রত্যক্ষ প্রশ্রয়ে উগ্রবাদী রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে।

শুক্রবার (১৮ জুলাই) নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা সিপিবি আয়োজিত ‘শহীদ রিজভী দিবসে’র অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন।

ছাত্র-জনতার জুলাই আন্দোলনে শহীদ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা মাহমুদুল হাসান রিজভী স্মরণে দুর্গাপুরে ‘শহীদ রিজভী দিবস’ পালন উপলক্ষে অনুষ্ঠিত হয় লাল পতাকা মিছিল ও আলোচনা সভা।

অনুষ্ঠানে দিবালোক সিংহ বলেন,বর্তমান অন্তর্বর্তী সরকার একটা অনির্বাচিত সরকার। তারা সংস্কারের নামে তাদের ক্ষমতা প্রলম্বিত করার জন্য নানা ফন্দি ফিকির করে যাচ্ছে। গত বছর (জুলাই আন্দোলনে) যারা আহত হয়েছে তাদের সুষ্ঠু চিকিৎসা করতে ব্যর্থ হয়েছে। আমরা বলেছিলাম এই দেশে সিন্ডিকেট হয়েছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে উপরে উঠেছে। এই এক বছরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমেনি,সারের দাম কমেনি,বীজের দাম কমেনি। এই এক বছরে ক্ষেতমজুর ও মেহনতি মানুষের কর্মসংস্থানের যে প্রসঙ্গ সেটি অর্জিত হয়নি।

তিনি আরো বলেন, আমাদের দেশে স্থিতিশীলতা ফিরে আসেনি। এই সরকার যত বেশি প্রলম্বিত হবে আমাদের দেশের মানুষের সামাজিক জীবন,রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন সমস্ত ক্ষেত্রে এই অস্থিতিশীলতা বিরাজ করতে থাকবে।

সিপিবির এই কেন্দ্রীয় নেতা অবিলম্বে একটি সুষ্ঠু,সুন্দর,নিরপেক্ষ ও কালো টাকার প্রভাবমুক্ত জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার দাবি জানান।

এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি কমরেড আলকাছ উদ্দিন মীর, সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম, ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হান সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার।

রাবির চৌগাছা উপজেলা সমিতির সভাপতি তানভীর, সম্পাদক জিহাদ

রাবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ২:৪০ অপরাহ্ণ
রাবির চৌগাছা উপজেলা সমিতির সভাপতি তানভীর, সম্পাদক জিহাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চৌগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তানভীর রানা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জিহাদ হোসেন। শনিবার (৬ ডিসেম্বর) এ কমিটি গঠন করা হয়।

এছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রব, আবু সাঈদ, জান্নাতুল ফেরদৌস। যুগ্ম সাধারণ সম্পাদক ফাহমিদুর রহমান ফাহিম ও মালিহা তাবাসসুম ঐশী। অর্থ সম্পাদক নিশান রহমান, সাংগঠনিক সম্পাদক তানভীর আলম শিশির। সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ও শ্রী মিলন কুমার হালদার।

দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন রুহান হোসেন, উপ-দপ্তর সম্পাদক আরিফ হোসেন ও ফাহিম আক্তার, প্রচার সম্পাদক নূর আহাদ রহমান, উপ-প্রচার সম্পাদক ফারজানা ফেরদৌস রৌদ্র, ক্রীড়া সম্পাদক হাসীব শাহ এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সানজিদা হক মারিয়া।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হয়েছেন মোঃ জান্নাত ই আয়ান তনয়, নুসরাত জাহান সুরাইয়া, মোঃ সামি, সাব্বির আল মাহফুজ, জুবাইর আহম্মেদ, মোঃ সোহান,
রাইসুল ইসলাম আকাশ, মোঃ ফাহিম হাসান, মারুফ বিল্লাহ কাজল, ফারদিন কবির অয়ন এবং নাজিবা ইসলাম।

রাবির চৌগাছা উপজেলা সমিতির নবীণবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৯:২২ অপরাহ্ণ
রাবির চৌগাছা উপজেলা সমিতির নবীণবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়স্থ যশোর জেলার চৌগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এবং ২০২০-২১ সেশনের প্রবীণদের বিদায় দিতে এই আয়োজন করা হয়।

শনিবার (৬ নভেম্বর) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধভূমিতে এক জাঁকজোমক আয়োজনে বরণ করে নেওয়া হয় নবীন শিক্ষার্থীদের।

কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ প্রবীণদের হাতে ক্রেস্ট তুলে দেন।

চৌগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুমাইয়া খাতুন বলেন, “নবীনবরণ অনুষ্ঠান আমাদের পরিবারের এক মিলনমেলা। এ বছর আমরা সবার আন্তরিক সহযোগিতা ও পরিশ্রমে অনেক বড় পরিসরে এই আয়োজন সম্পন্ন করেছি। চৌগাছা উপজেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, বন্ধন ও সহমর্মিতা গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। সমিতি সবসময় নবীনদের পাশে থাকবে। আমাদর সিনিয়র ভাই-বোন এবং শিক্ষকদের অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা। তাদের পেয়ে আমরা আনন্দিত। ভবিষ্যতেও সবার সহযোগিতা পেলে আমরা আরও বড় ও সমৃদ্ধ আয়োজন করতে পারব।”

চৌগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আব্দুর সবুর (মাহিম) বলেন, “নবীনবরণ আমাদের জন্য শুধু একটি অনুষ্ঠান নয়, এটি উপজেলা সমিতির শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার একটি উদ্যোগ। এ বছর আমরা সমিতির সদস্যদের সহযোগিতা, সিনিয়রদের দিকনির্দেশনা একটি সফল অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি। এটি আমাদের ঐক্যের প্রতিফলন। আমি আশা করি, এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা ভবিষ্যতে আরও বড়, সৃজনশীল ও অনুপ্রেরণামূলক আয়োজন করতে পারব।

নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. শরিফুল ইসলাম, মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বোরাক আলী ও যশোর চৌগাছার এ.বি.সি.ডি কলেজের অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম, ড. জহুরুল হক, সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম ও চৌগাছা হাকিমপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আশরাফুজ্জামান।

আটোয়ারীতে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা –র‌্যাবের অভিযানে পলাতক আসামি গ্রেফতার

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১১:৫৩ অপরাহ্ণ
আটোয়ারীতে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা –র‌্যাবের অভিযানে পলাতক আসামি গ্রেফতার

পঞ্চগড়ের আটোয়ারীতে যৌতুকের দাবিতে আমিনা আক্তার রত্না (২০)কে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. আলতাফ হোসেন (৩২)–কে র‌্যাবের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

এজাহারে জানা যায়, বিবাহের পর থেকে রত্নাকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল আসামিরা। গত ২১ নভেম্বর রাতে স্বামীর বাড়িতে লোহার হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়। পরে বিষয়টি আড়াল করতে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। নিহতের পিতা ২৪ নভেম্বর আটোয়ারী থানায় মামলা (নং–০৮) দায়ের করেন।

ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। এরপর ২৯ নভেম্বর রাতে র‌্যাব-১৩ ও র‌্যাব-১০ এর যৌথ দল রাজধানীর বকসিবাজার এলাকা থেকে আলতাফকে গ্রেফতার করে। পরবর্তীতে তাকে থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব জানায়, নারী নির্যাতন ও হত্যাসহ সকল অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।