খুঁজুন
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৭ মাঘ, ১৪৩২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১০:১১ অপরাহ্ণ

রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজে ফিলিস্তিনের জন্য দোয়া ও ক্যাপ-শরবত বিতরণ

রাজশাহী, ১৫ এপ্রিল ২০২৫: ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে এক ব্যতিক্রমী কর্মসূচি পালিত হয়েছে। আজ নিউ গভঃ ডিগ্রী কলেজ প্রাঙ্গণে ছাত্রদলের সাবেক সভাপতি ও আহ্বায়ক সাব্বির আহমেদ অন্তরের সার্বিক সহায়তায় অটোরিকশা চালক, পথচারী এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্যাপ ও শরবত বিতরণ করা হয়।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য দোয়া চাওয়া এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা। তীব্র গরমে অটোরিকশা চালক ও সাধারণ শিক্ষার্থীদের সামান্য প্রশান্তি দিতে এই উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম নাসিব, অন্যতম যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল ওয়াসিফ, অন্যতম যুগ্ম আহবায়ক মো. রানা, সিনিয়র সদস্য মুক্তাদির রহমান, ছাত্রনেতা রাতুল রৌধুরী ঐক্য, ছাত্রনেতা কবি- সাহিত্যিক মো. লতিফুর রহমান, ছাত্রনেতা আশিক রহমান, ছাত্রনেতা সোহানুর রহমানসহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ক্যাপ ও শরবত বিতরণের পাশাপাশি উপস্থিত ছাত্রদল নেতারা ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, “আমরা বিশ্বাস করি, সামান্য এই উদ্যোগের মাধ্যমে আমরা ফিলিস্তিনের ভাই-বোনদের প্রতি আমাদের ভালোবাসার বার্তা পৌঁছে দিতে পেরেছি।”
অটোরিকশা চালক ও পথচারীরা ছাত্রদলের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া করেন। সাধারণ শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করে।
এই কর্মসূচির মাধ্যমে রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রদল একদিকে যেমন ফিলিস্তিনের মানুষের পাশে থাকার বার্তা দিল, তেমনি অন্যদিকে তীব্র গরমে সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি এনে দিল। এই মানবিক উদ্যোগ সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত হয়েছে।

ঠাকুরগাঁও–২ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন  বিএনপির স্বতন্ত্র প্রার্থী তুলা

MD JAMIL HASAN
প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁও–২ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন  বিএনপির স্বতন্ত্র প্রার্থী তুলা

ঠাকুরগাঁও–২ (বালিয়াডাঙ্গী–হরিপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্বতন্ত্র প্রার্থী শেষ পর্যন্ত তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। এতে করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলোচিত এই আসনে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে তিনি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন।রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমার মধ্যেই তার মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

মো. জুলফিকার মর্তুজা চৌধুরী তুলা জানায়, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সামগ্রিক নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ বিষয়ে বিএনপির জেলা কিংবা কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি।উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও–২ আসনে বিএনপির প্রার্থী নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছিল। বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ফলে এ আসনে বিএনপির দলীয় প্রার্থীর ডা. আব্দুস সালাম এর অবস্থান আরও সুসংহত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, এই সিদ্ধান্ত নির্বাচনী মাঠে বিএনপির সাংগঠনিক ঐক্য জোরদার করবে এবং ভোটের হিসাবেও দলটি সুবিধাজনক অবস্থানে যাবে। এই আসনে বর্তমানে প্রতিদ্বন্দ্বি প্রার্থী থাকলেন ৭ জন।

নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্ত্রীর মৃত্যুদন্ড

মামুন রণবীর | নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্ত্রীর মৃত্যুদন্ড

Oplus_131072

নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামী রুক্কু মিয়াকে (৩৮) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৭) মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) জেলা জজ মোছা. মরিয়ম-মুন-মুঞ্জুরী এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত রুবিনা আক্তার (৩২) জেলার পূর্বধলা উপজেলার কৈলাটি গ্রামের বজলুর রহমানের মেয়ে। তার স্বামী নিহত রুক্কু মিয়া একই উপজেলার লেটিরকান্দা গ্রামের শামছুর রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, রুক্কু মিয়া তিনটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী রুবিনা ছাড়াও পরে নোয়াখালীতে দ্বিতীয় ও গাজীপুরে তৃতীয় বিয়ে করেন। রুক্কুর সঙ্গে ১১ বছরের সংসার জীবনে রুবিনার ৯ বছর ও ৭ বছরের দুইটি মেয়ে রয়েছে। কিন্তু কয়েক বছর ধরে তিনি তাদের ভরণপোষণ দিচ্ছিলেন না। এতে চরম কলহ দেখা দেয়। এই দাম্পত্য কলহের জেরে ২০২১ সালের ১৪ মে, ঈদের দিন সন্ধ্যায় রুক্কু মিয়া শ্বশুরবাড়ি বেড়াতে গেলে রাতের খাবার শেষে ঘুমন্ত অবস্থায় রুবিনা তাকে কুড়াল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

এই হত্যাকান্ডের ঘটনায় নিহত রুক্কুর ভাই মো. আসান মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। পরে ওই মামলায় ১১ জনের সাক্ষ্য শেষে রুবিনা আক্তারকে মৃত্যুদণ্ডের রায় দেন আদালত।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। মামলার সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত আলামত পর্যালোচনা করে আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করছে।

রাবি ডিবেটিং ফোরামের নতুন কমিটি গঠন

রাবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
রাবি ডিবেটিং ফোরামের নতুন কমিটি গঠন

রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (RUDF)-এর ১৭তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে চিফ হিসেবে নির্বাচিত হয়েছেন ফাইনান্স বিভাগের ২০২০-২১ সেশনের মোসাঈব ইবনে আনোয়ার।

গত ১৫ জানুয়ারি বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের মাধ্যমে ৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও মডারেটর মহোদয়।

কমিটিতে সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রত্যয় সারার শিহাব, রাকিবুল হাসান স্বাধীন, মাফিউল ওয়াহিদ সিহাব, তামিম খান ও সৌকত খান অন্তু।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (RUDF) শিক্ষার্থীদের বিতর্ক শেখানোর জন্য কাজ করে আসছে এবং একই সাথে জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয় কে প্রতিনিধিত্ব করে আসছে।