খুঁজুন
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১২ চৈত্র, ১৪৩২

ব্যারিস্টার কায়সার কামালের ঈদ উপহার পেলো দুর্গাপুরের চার শহীদের পরিবার

মামুন রণবীর | নেত্রকোণা
প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫, ১০:৩৭ অপরাহ্ণ
ব্যারিস্টার কায়সার কামালের ঈদ উপহার পেলো দুর্গাপুরের চার শহীদের পরিবার

পৃথিবীতে ত্যাগের বার্তা নিয়ে হাজির হয় ইসলাম ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আগামী ৭ জুন বাংলাদেশে এই উৎসব উদযাপিত হবে। ঈদুল আজহা উদযাপনে দেশের মানুষ নানা প্রস্তুতি গ্রহণ করছেন।

এই ঈদকে সামনে রেখে আবারো মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার চার শহীদের পরিবারের সদস্যদের তিনি ঈদ উপহার প্রদান করেছেন। বুধবার (৪ জুন) তার পক্ষ থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ শহীদ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই উপহার পৌঁছে দেন।

স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করার জুলাই আন্দোলনে দুর্গাপুরের চার সূর্যসন্তান, মাসুম বিল্লাহ,ওমর ফারুক,সাইফুল ইসলাম সেকুল ও জাকির হোসেন শহীদ হন। এই চার শহীদের পরিবারের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে ব্যারিস্টার কায়সার কামাল সর্বদাই পাশে দাঁড়িয়েছেন। বিভিন্ন সময়ে তিনি পরিবারগুলোকে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন।

চার শহীদের পরিবারকে দেয়া এবারের ঈদ উপহারের মধ্যে রয়েছে কুরবানির জন্য খাসি, চাল,পিঁয়াজ, রসুন,হলুদ,মরিচ,ধনিয়া, সয়াবিন তেল,সেমাই, নুডলস,চিনি,দুধ,লবণ সহ বিভিন্ন খাদ্যসামগ্রী। এছাড়া শহীদ পরিবারের ১৩ সদস্যের জন্য পাঞ্জাবি, পায়জামা,শাড়ি,শার্ট, প্যান্ট,থ্রি-পিসসহ অন্যান্য বস্ত্রসামগ্রী উপহার দেয়া হয়।

এই ঈদ উপহার পেয়ে শহীদ পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করে বলেন,ব্যারিস্টার কায়সার কামাল সুখে-দু:খে সবসময়ই আমাদের পাশে দাঁড়ান। এর আগেও তিনি আমাদের নানাভাবে সহযোগিতা করেছেন। এই উপহার পেয়ে আমরা আনন্দিত। আমরা তার জন্য দোয়া করি।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন,শহীদ পরিবারের পাশে দাঁড়ানো হলো আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিক দায়িত্ব । তাঁদের আত্ম বলিদানের জন্য আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি । তাই তাদের পাশে সর্বদাই আমরা আছি এবং থাকবো।

ঈদ উপহারসামগ্রী প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর্জা নজরুল,পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক লালচাঁন মোল্লা,বিরিশিরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল খালেক,সদস্য সচিব সুলতান মাহমুদ,উপজেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান মাষ্টার এবং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিয়াউর রহমান।

রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যা, পাল্টা আগুনে পুড়ল বসতবাড়ি

এস এম সোহাগ কাজী মাদারীপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১:৩১ পূর্বাহ্ণ
রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যা, পাল্টা আগুনে পুড়ল বসতবাড়ি

মাদারীপুরের রাজৈর উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ক্ষুব্ধ ছাত্র-জনতা অভিযুক্তদের বসতবাড়িতে অগ্নিসংযোগ করে। এতে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে উপজেলার আমগ্রাম মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মজুমদারকান্দী গ্রামের বাসিন্দা ও ফল ব্যবসায়ী মোঃ জাকির শেখ (পিতা: নুরুজ্জামান শেখ) সালিশ মীমাংসার জন্য আমগ্রাম মধ্যপাড়া গ্রামের তার জামাই রাসেল কাজীর বাড়িতে যান। সেখানে একই এলাকার আব্দুল মজিদ খাঁ’র পরিবারের সঙ্গে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, মজিদ খাঁ’র ছেলেরা ঘর থেকে ধারালো অস্ত্র—রামদা ও চাইনিজ কুড়াল এনে জাকির শেখের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। তাকে বাঁচাতে এগিয়ে এলে রাসেল কাজীকেও কুপিয়ে আহত করা হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জাকির শেখকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে হত্যার খবর ছড়িয়ে পড়লে মজুমদারকান্দী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ক্ষুব্ধ ছাত্র-জনতা অভিযুক্তদের দুটি একতলা বসতবাড়ি ও চারটি টিনশেড ঘরে অগ্নিসংযোগ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় পুরো এলাকায় এখনো আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

কচাকাটায় বন্ধু পরিষদ -২০০৭ এর গেট টুগেদার ও ফ্যামিলি পিকনিক অনুষ্ঠিত

মোঃ মাইদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
কচাকাটায় বন্ধু পরিষদ -২০০৭ এর গেট টুগেদার ও ফ্যামিলি পিকনিক অনুষ্ঠিত

একে অন্যের হাত ধরি, আন্তনির্ভরশীল জীবন গড়ি, স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মাধমে প্রথমবারের মতো ‘গেট টুগেদার ও ফ্যামিলি পিকনিক-২০২৬’ আয়োজন করেছে কচাকাটা বন্ধু পরিষদ -২০০৭।

বরিবার(২২ মার্চ) কচাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণে মেতে ওঠেন কচাকাটা বন্ধু পরিষদ -২০০৭ এর সকল বন্ধু ও তাদের পরিবারের সদস্যবৃন্দ।

সংগঠনের সভাপতি মোঃ মোস্তফা কামাল মিঠু সবাইকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে বলেন, যে উদ্দেশ্য নিয়ে আমাদের বন্ধু পরিষদ গঠিত হয়েছে, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোঃ মাইদুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, মোঃ মোস্তাফা কামাল শাহীন, রুহুল আমিন, হাবিবুর রহমান, মাহফুজুর রহমান, শহিদুল ইসলাম, শাহ আলম, আব্দুল মোন্নাফ, খোরশেদ আলম, আব্দুর রাজ্জাক, মোঃ নবিবুর রহমান, আব্দুর রাজ্জাক, আল আমিন ও মোঃ মাইদুল ইসলাম।

উল্লেখ্য, এদিন সকাল ৯টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর সকলকে ফুল দিয়ে অভ্যর্থনা, শুভেচ্ছা বক্তব্য, ক্রেস্ট প্রদান, সদস্যদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজশাহী বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা সাকিব মাহমুদ শুভ্র

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী
প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
রাজশাহী বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা সাকিব মাহমুদ শুভ্র

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী জেলাবাসীসহ সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সেই রাজশাহী জেলা ছাত্রদলের ছাত্রনেতা ও নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রদলের ইন্টারমিডিয়েট শাখার সদস্য সচিব সাকিব মাহমুদ শুভ্র

এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী জেলার সর্বস্তরের নাগরিকবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। মহিমান্বিত মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার পর আনন্দ, সংযম, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর।তিনি আরও উল্লেখ করেন, এই পবিত্র দিনে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করার মাধ্যমেই ঈদের প্রকৃত সার্থকতা নিহিত। ঈদের আনন্দ যেন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সেজন্য বিত্তবানদের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সবশেষে তিনি বলেন, “ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। সবাইকে আবারো জানাই ঈদ মোবারক।