খুঁজুন
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ, ১৪৩২

বিজ্ঞান এসব আবিষ্কার করেছিল; নইলে জানাই যেত না

মোঃ শফিকুল ইসলাম। মাগুরা সদর
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ১১:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞান এসব আবিষ্কার করেছিল; নইলে জানাই যেত না

ভাগ্যিস বিজ্ঞান এসব আবিষ্কার করেছিল; নইলে জানাই যেত না যে কোরানে আগেভাগেই এতকিছু বলা আছে!!!
১ – বিজ্ঞান কিছুদিন আগে জেনেছে চাঁদের নিজস্ব কোন আলো নেই। সূরা ফুরক্বানের ৬১ নং আয়াতে কুরআনে এই কথা বলা হয়েছে প্রায় ১৪০০ বছর আগে।
২ – বিজ্ঞান মাত্র দুশো বছর আগে জেনেছে
চন্দ্র এবং সূর্য কক্ষ পথে ভেসে চলে… সূরা
আম্বিয়া ৩৩ নং আয়াতে কুরআনে এই কথা বলা হয়েছে প্রায় ১৪০০ বছর আগে।
৩ – সূরা কিয়ামাহ’র ৩ ও ৪ নং আয়াতে ১৪০০ বছর আগেই জানানো হয়েছে; মানুষের আঙ্গুলের ছাপ দিয়ে মানুষকে আলাদা ভাবে সনাক্ত করা সম্ভব। যা আজ প্রমাণিত।
৪ – ‘ বিগ ব্যাং’ থিওরি আবিষ্কার হয় মাত্র
চল্লিশ বছর আগে। সূরা আম্বিয়া ৩০ নং আয়াতে কুরআনে এই কথা বলা হয়েছে প্রায় ১৪০০ বছর আগে।
৫ – পানি চক্রের কথা বিজ্ঞান জেনেছে বেশি দিন হয় নি… সূরা যুমার ২১ নং আয়াতে কুরআন এই কথা বলেছে প্রায় ১৪০০ বছর আগে।
৬ – বিজ্ঞান এই সেদিন জেনেছে লবণাক্ত পানি ও মিষ্ঠি পানি একসাথে মিশ্রিত হয় না। সূরা ফুরকানের ২৫ নং আয়াতে কুরআন এই কথা বলেছে প্রায় ১৪০০ বছর আগে।
৭ – ইসলাম আমাদেরকে ডান দিকে ফিরে ঘুমাতে উৎসাহিত করেছে; বিজ্ঞান এখন বলছে ডান দিকে ফিরে ঘুমালে হার্ট সব থেকে ভাল থাকে।
৮ – বিজ্ঞান এখন আমাদের জানাচ্ছে পিপীলিকা মৃত দেহ কবর দেয়, এদের বাজার পদ্ধতি আছে। কুরআনের সূরা নামল এর ১৭ ও ১৮ নং আয়াতে এই বিষয়ে ধারণা দেয়।
৯ – ইসলাম মদ পানকে হারাম করেছে , চিকিৎসা বিজ্ঞান বলছে মদ পান লিভারের জন্য ক্ষতিকর।
১০ – ইসলাম শুকরের মাংসকে হারাম করেছে। বিজ্ঞান আজ বলছে শুকরের মাংস লিভার, হার্টের জন্য খুবই ক্ষতিকর।
১১- রক্ত পরিসঞ্চালন এবং দুগ্ধ উৎপাদন এর ব্যাপারে আমাদের চিকিৎসা বিজ্ঞান জেনেছে মাত্র কয়েক বছর আগে। সূরা মুমিনূনের ২১ নং আয়াতে কুরআন এই বিষয়ে বর্ণনা করে গেছে।
১২ – মানুষের জন্ম তত্ব ভ্রুন তত্ব সম্পর্কে
বিজ্ঞান জেনেছে এই কদিন আগে। সূরা আলাকে কুরআন এই বিষয়ে জানিয়ে গেছে ১৪০০ বছর আগে।
১৩ – ভ্রন তত্ব নিয়ে বিজ্ঞান আজ জেনেছে
পুরুষই ( শিশু ছেলে হবে কিনা মেয়ে হবে) তা নির্ধারণ করে। ভাবা জায়… কুরআন এই কথা জানিয়েছে ১৪০০ বছর আগে।
( সূরা নজমের ৪৫, ৪৬ নং আয়াত, সূরা
কিয়ামাহ’র ৩৭- ৩৯ নং আয়াত)
১৪ – একটি শিশু যখন গর্ভে থাকে তখন সে আগে কানে শোনার যোগ্যতা পায় তারপর পায় চোখে দেখার। ভাবা যায়?
১৪০০ বছর আগের এক পৃথিবীতে ভ্রুনের বেড়ে ওঠার স্তর গুলো নিয়ে কুরআন বিস্তর আলোচনা করে। যা আজ প্রমাণিত !
( সূরা সাজদাহ আয়াত নং ৯ , ৭৬ এবং সূরা ইনসান আয়াত নং ২ )
১৫ – পৃথিবী দেখতে কেমন? এক সময় মানুষ মনে করত পৃথিবী লম্বাটে, কেউ ভাবত পৃথিবী চ্যাপ্টা, সমান্তরাল… কোরআন ১৪০০ বছর আগে জানিয়ে
গেছে।

রাবির চৌগাছা উপজেলা সমিতির সভাপতি তানভীর, সম্পাদক জিহাদ

রাবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ২:৪০ অপরাহ্ণ
রাবির চৌগাছা উপজেলা সমিতির সভাপতি তানভীর, সম্পাদক জিহাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চৌগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তানভীর রানা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জিহাদ হোসেন। শনিবার (৬ ডিসেম্বর) এ কমিটি গঠন করা হয়।

এছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রব, আবু সাঈদ, জান্নাতুল ফেরদৌস। যুগ্ম সাধারণ সম্পাদক ফাহমিদুর রহমান ফাহিম ও মালিহা তাবাসসুম ঐশী। অর্থ সম্পাদক নিশান রহমান, সাংগঠনিক সম্পাদক তানভীর আলম শিশির। সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ও শ্রী মিলন কুমার হালদার।

দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন রুহান হোসেন, উপ-দপ্তর সম্পাদক আরিফ হোসেন ও ফাহিম আক্তার, প্রচার সম্পাদক নূর আহাদ রহমান, উপ-প্রচার সম্পাদক ফারজানা ফেরদৌস রৌদ্র, ক্রীড়া সম্পাদক হাসীব শাহ এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সানজিদা হক মারিয়া।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হয়েছেন মোঃ জান্নাত ই আয়ান তনয়, নুসরাত জাহান সুরাইয়া, মোঃ সামি, সাব্বির আল মাহফুজ, জুবাইর আহম্মেদ, মোঃ সোহান,
রাইসুল ইসলাম আকাশ, মোঃ ফাহিম হাসান, মারুফ বিল্লাহ কাজল, ফারদিন কবির অয়ন এবং নাজিবা ইসলাম।

রাবির চৌগাছা উপজেলা সমিতির নবীণবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৯:২২ অপরাহ্ণ
রাবির চৌগাছা উপজেলা সমিতির নবীণবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়স্থ যশোর জেলার চৌগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এবং ২০২০-২১ সেশনের প্রবীণদের বিদায় দিতে এই আয়োজন করা হয়।

শনিবার (৬ নভেম্বর) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধভূমিতে এক জাঁকজোমক আয়োজনে বরণ করে নেওয়া হয় নবীন শিক্ষার্থীদের।

কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ প্রবীণদের হাতে ক্রেস্ট তুলে দেন।

চৌগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুমাইয়া খাতুন বলেন, “নবীনবরণ অনুষ্ঠান আমাদের পরিবারের এক মিলনমেলা। এ বছর আমরা সবার আন্তরিক সহযোগিতা ও পরিশ্রমে অনেক বড় পরিসরে এই আয়োজন সম্পন্ন করেছি। চৌগাছা উপজেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, বন্ধন ও সহমর্মিতা গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। সমিতি সবসময় নবীনদের পাশে থাকবে। আমাদর সিনিয়র ভাই-বোন এবং শিক্ষকদের অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা। তাদের পেয়ে আমরা আনন্দিত। ভবিষ্যতেও সবার সহযোগিতা পেলে আমরা আরও বড় ও সমৃদ্ধ আয়োজন করতে পারব।”

চৌগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আব্দুর সবুর (মাহিম) বলেন, “নবীনবরণ আমাদের জন্য শুধু একটি অনুষ্ঠান নয়, এটি উপজেলা সমিতির শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার একটি উদ্যোগ। এ বছর আমরা সমিতির সদস্যদের সহযোগিতা, সিনিয়রদের দিকনির্দেশনা একটি সফল অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি। এটি আমাদের ঐক্যের প্রতিফলন। আমি আশা করি, এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা ভবিষ্যতে আরও বড়, সৃজনশীল ও অনুপ্রেরণামূলক আয়োজন করতে পারব।

নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. শরিফুল ইসলাম, মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বোরাক আলী ও যশোর চৌগাছার এ.বি.সি.ডি কলেজের অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম, ড. জহুরুল হক, সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম ও চৌগাছা হাকিমপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আশরাফুজ্জামান।

আটোয়ারীতে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা –র‌্যাবের অভিযানে পলাতক আসামি গ্রেফতার

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১১:৫৩ অপরাহ্ণ
আটোয়ারীতে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা –র‌্যাবের অভিযানে পলাতক আসামি গ্রেফতার

পঞ্চগড়ের আটোয়ারীতে যৌতুকের দাবিতে আমিনা আক্তার রত্না (২০)কে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. আলতাফ হোসেন (৩২)–কে র‌্যাবের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

এজাহারে জানা যায়, বিবাহের পর থেকে রত্নাকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল আসামিরা। গত ২১ নভেম্বর রাতে স্বামীর বাড়িতে লোহার হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়। পরে বিষয়টি আড়াল করতে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। নিহতের পিতা ২৪ নভেম্বর আটোয়ারী থানায় মামলা (নং–০৮) দায়ের করেন।

ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। এরপর ২৯ নভেম্বর রাতে র‌্যাব-১৩ ও র‌্যাব-১০ এর যৌথ দল রাজধানীর বকসিবাজার এলাকা থেকে আলতাফকে গ্রেফতার করে। পরবর্তীতে তাকে থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব জানায়, নারী নির্যাতন ও হত্যাসহ সকল অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।