খুঁজুন
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৬ মাঘ, ১৪৩২

নবীন শিক্ষকদের সংবর্ধনা দিল – বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, কচাকাটা থানা শাখা

মোঃ মাইদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৫ অপরাহ্ণ
নবীন শিক্ষকদের সংবর্ধনা দিল – বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, কচাকাটা থানা শাখা

এনটিআরসিএ কর্তৃক ২০২৪-২৫ সালের সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের সম্মানে নবীন শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৯ সেপ্টেম্বর’ ২৫ (সোমবার) বিকাল ৩টায় কচাকাটা কলেজের হলরুমে শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, কচাকাটা থানা শাখা।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল মতিন ফারুকী, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, কুড়িগ্রাম জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ নিজাম উদ্দিন, উপদেষ্টা, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, কুড়িগ্রাম জেলা শাখা, মাওলানা আব্দুল হামিদ মিয়া, সভাপতি, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, কুড়িগ্রাম জেলা শাখা, মাওলানা মোঃ এনামুল হক, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, কচাকাটা থানা শাখা। মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোঃ আশরাফুল আলম মিঞা (বিএসসি), সভাপতি, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, কচাকাটা থানা শাখা।

বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল হামিদ মিয়া বলেন, মহান আল্লাহ তাআলা বলেন, “যারা জানে আর যারা জানে না তারা কি সমান”, রাসূল (সাঃ) বলেন, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। শিক্ষকরা হলো মানুষ গড়ার কারিগর। রাসূল (সাঃ) এর দেখানো পদ্ধতি অনুযায়ী দায়িত্ব পালন করার জন্য আহবান জানান।

প্রধান অতিথি বলেন, রাসূল (সাঃ) বলেন, “আমাকে শিক্ষক রুপে প্রেরণ করা হয়েছে”। তাই শিক্ষাকে কেবল পেশা নয়, বরং একটি সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করে  শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা চালাতে হবে।

তিনি আরো বলেন, ‘শিক্ষকতা একটি মহান পেশা। আপনাদের দায়িত্ব কেবল পাঠ্য পড়ানো নয়, বরং সমাজ ও আগামী প্রজন্মকে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা’।

এছাড়া, শিক্ষক সমাজে একতা ও পেশাগত সততা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্ত্রীর মৃত্যুদন্ড

মামুন রণবীর | নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্ত্রীর মৃত্যুদন্ড

Oplus_131072

নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামী রুক্কু মিয়াকে (৩৮) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৭) মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) জেলা জজ মোছা. মরিয়ম-মুন-মুঞ্জুরী এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত রুবিনা আক্তার (৩২) জেলার পূর্বধলা উপজেলার কৈলাটি গ্রামের বজলুর রহমানের মেয়ে। তার স্বামী নিহত রুক্কু মিয়া একই উপজেলার লেটিরকান্দা গ্রামের শামছুর রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, রুক্কু মিয়া তিনটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী রুবিনা ছাড়াও পরে নোয়াখালীতে দ্বিতীয় ও গাজীপুরে তৃতীয় বিয়ে করেন। রুক্কুর সঙ্গে ১১ বছরের সংসার জীবনে রুবিনার ৯ বছর ও ৭ বছরের দুইটি মেয়ে রয়েছে। কিন্তু কয়েক বছর ধরে তিনি তাদের ভরণপোষণ দিচ্ছিলেন না। এতে চরম কলহ দেখা দেয়। এই দাম্পত্য কলহের জেরে ২০২১ সালের ১৪ মে, ঈদের দিন সন্ধ্যায় রুক্কু মিয়া শ্বশুরবাড়ি বেড়াতে গেলে রাতের খাবার শেষে ঘুমন্ত অবস্থায় রুবিনা তাকে কুড়াল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

এই হত্যাকান্ডের ঘটনায় নিহত রুক্কুর ভাই মো. আসান মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। পরে ওই মামলায় ১১ জনের সাক্ষ্য শেষে রুবিনা আক্তারকে মৃত্যুদণ্ডের রায় দেন আদালত।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। মামলার সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত আলামত পর্যালোচনা করে আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করছে।

রাবি ডিবেটিং ফোরামের নতুন কমিটি গঠন

রাবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
রাবি ডিবেটিং ফোরামের নতুন কমিটি গঠন

রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (RUDF)-এর ১৭তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে চিফ হিসেবে নির্বাচিত হয়েছেন ফাইনান্স বিভাগের ২০২০-২১ সেশনের মোসাঈব ইবনে আনোয়ার।

গত ১৫ জানুয়ারি বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের মাধ্যমে ৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও মডারেটর মহোদয়।

কমিটিতে সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রত্যয় সারার শিহাব, রাকিবুল হাসান স্বাধীন, মাফিউল ওয়াহিদ সিহাব, তামিম খান ও সৌকত খান অন্তু।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (RUDF) শিক্ষার্থীদের বিতর্ক শেখানোর জন্য কাজ করে আসছে এবং একই সাথে জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয় কে প্রতিনিধিত্ব করে আসছে।

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ণ
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারাদেশব্যাপী দোওয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। তিনি ছিলেন বাংলাদেশের আপসহীন ও জনপ্রিয় রাজনৈতিক নেত্রী। গত ৩০ ডিসেম্বর ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
এরই ধারাবাহিকতায় (১৩ জানুয়ারি) মঙ্গলবার দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে দিনাজপুর বার লাইব্রেরির ২য় তলায় দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোওয়া পরিচালনা করেন দিনাজপুর জজ কোর্ট জামে মসজিদ-এর ইমাম হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন।
দোওয়া মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতি-এর সভাপতি মোঃ আব্দুল হালিম, সহ-সভাপতি কবির বিন চার্লি, সাধারণ সম্পাদক মোঃ খয়রাত আলী, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহাগ, তৌহিদা ইয়াসমিন তানিন, পাঠাগার সম্পাদক মোঃ মিজানুর রহমান (২)সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন পিপি মোস্তাফিজুর রহমান মোস্তাক, জিপি মোল্লা মোহাম্মদ সাখাওয়াত হোসেনসহ জেলা বারের বিজ্ঞ আইনজীবীগণ। দোওয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।