খুঁজুন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৮ মাঘ, ১৪৩২

“দৈনিক খবরের কাগজের ” ‘বন্ধুজন’ দিনাজপুর জেলা কমিটি গঠন করা হ

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৮:২৬ অপরাহ্ণ
“দৈনিক খবরের কাগজের ” ‘বন্ধুজন’  দিনাজপুর  জেলা কমিটি গঠন করা হ

এক ঝাঁক কর্মচঞ্চল্য স্বেচ্ছায়সেবী মনোভাব উৎসাহী তরুণ তরুণীদেরকে নিয়ে দৈনিক খবরের কাগজের স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুর জনের দিনাজপুর জেলা কমিটি গঠন করা হয়েছে।

আজ ২৯/০৪/২০২৫ইং তারিখ মঙ্গলবার দুপুর দুইটায় দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয় মাঠে বন্ধুজনের জেলা কমিটি ঘোষণা করা হয়।

দৈনিক খবরের কাগজ দিনাজপুর জেলা প্রতিনিধি সুলতান মাহমুদের উদ্যোগে
স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুজন প্রধান উপদেষ্টা প্রভাষক হাবিব রহমান এ জেলা কমিটির ঘোষণা করেন।

দুপুরের পর থেকেই বন্ধু জনের ফরম পূরণকারী দিনাজপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয় মাঠে উপস্থিত হন।

উপস্থিত সকল ফরম পূরণকারী সদস্যদের মধ্য থেকে সমঝোতার ভিত্তিতে বন্ধু জনের জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৫ সদস্যের নির্বাহী কমিটি নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে সকলের সর্বসম্মতিকরমে নির্বাহী কমিটির ২৫ সদস্য নির্বাহী কমিটির প্রধান উপদেষ্টা কমিটির অনুমোদন প্রদান করেন।

জেলা কমিটির সভাপতি হিসেবে রাকিব হাসান রিফাত ও সাধারণ সম্পাদক হিসেবে সাবিত হাসান নাম প্রস্তাব করা হলে সর্বসম্মতিক্রমে তা পাস করা হয়।

দিনাজপুর জেলা কমিটির উপদেষ্টা প্যানেলের রয়েছেন প্রভাষক হবিবুর রহমান, ডাক্তার রবিউল আলম, মীর শিরিন, প্রভাষক নূরে আলম সিদ্দিক।

দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয় মাঠে বন্ধুজন কমিটি অনুমোদনের পর কলেজ মাঠেই বন্ধুজন ও উপদেষ্টা প্যানেল ও দিনাজপুর জেলা প্রতিনিধিকে নিয়ে সম্মিলিতভাবে একটি গ্রুপ ছবি তোলা হয়। দৈনিক খবরের কাগজের
কেন্দ্রীয় বন্ধুজন- এর সভাপতি ও খবরের কাগজ- এর সহকারী সম্পাদক ড. সারিয়া সুলতান। কেন্দ্রীয় বন্ধুজন- এর সাধারণ সম্পাদক ও ব্র্যান্ড অ্যান্ড ইভেন্ট বিভাগের প্রধান আতিয়া সুলতানা। দিনাজপুর জেলা কমিটির সকল সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং এই সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

বন্ধুজন কমিটির নবগঠিত সাধারণ সম্পাদক সাবিত হাসান বলেন, এই মুহূর্তে প্রাণচাঞ্চল্য কর্ম স্পৃহা এক ঝাঁক তরুণ তরুণীদের কে নিয়ে খবরের কাগজের যে সহযোগী সংগঠন বন্ধুজন কমিটি গঠিত হলো। এই বন্ধুজন সদস্য একে অপরের পাশাপাশি থেকে বন্ধুজন সকল সদস্যরা সমাজের ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকবে এবং সমাজের সামাজিক ব্যাধি দূর করনের চেষ্টা করব। বন্ধুজনের যে মহৎ উদ্দেশ্য ও লক্ষ্য রয়েছে তা বাস্তবায়নের জন্য সকল বন্ধুজনের সদস্যদের কে নিয়ে এগিয়ে যাব।

দিনাজপুর বন্ধুজন জেলা কমিটির প্রধান উপদেষ্টা প্রভাষক হাবিব রহমান বলেন, দৈনিক খবরের কাগজের সহযোগী সংগঠন বন্ধুজন জেলা কমিটিতে জেলার বিভিন্ন নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর অন্তর্ভুক্ত হয়েছে। শিক্ষার্থীদের উদ্যম, কর্মস্প্রহা সম্পূর্ণ কিছু তরুণ তরুণী একত্রিত হয়ে সমাজ গঠনের ইতিবাচক কাজের সাথে সম্পৃক্ত থাকবে এবং সমাজকে একটি নতুন দিগন্তে নিয়ে যাবে।

ঠাকুরগাঁও–২ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন  বিএনপির স্বতন্ত্র প্রার্থী তুলা

MD JAMIL HASAN
প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁও–২ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন  বিএনপির স্বতন্ত্র প্রার্থী তুলা

ঠাকুরগাঁও–২ (বালিয়াডাঙ্গী–হরিপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্বতন্ত্র প্রার্থী শেষ পর্যন্ত তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। এতে করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলোচিত এই আসনে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে তিনি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন।রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমার মধ্যেই তার মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

মো. জুলফিকার মর্তুজা চৌধুরী তুলা জানায়, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সামগ্রিক নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ বিষয়ে বিএনপির জেলা কিংবা কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি।উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও–২ আসনে বিএনপির প্রার্থী নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছিল। বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ফলে এ আসনে বিএনপির দলীয় প্রার্থীর ডা. আব্দুস সালাম এর অবস্থান আরও সুসংহত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, এই সিদ্ধান্ত নির্বাচনী মাঠে বিএনপির সাংগঠনিক ঐক্য জোরদার করবে এবং ভোটের হিসাবেও দলটি সুবিধাজনক অবস্থানে যাবে। এই আসনে বর্তমানে প্রতিদ্বন্দ্বি প্রার্থী থাকলেন ৭ জন।

নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্ত্রীর মৃত্যুদন্ড

মামুন রণবীর | নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্ত্রীর মৃত্যুদন্ড

Oplus_131072

নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামী রুক্কু মিয়াকে (৩৮) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৭) মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) জেলা জজ মোছা. মরিয়ম-মুন-মুঞ্জুরী এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত রুবিনা আক্তার (৩২) জেলার পূর্বধলা উপজেলার কৈলাটি গ্রামের বজলুর রহমানের মেয়ে। তার স্বামী নিহত রুক্কু মিয়া একই উপজেলার লেটিরকান্দা গ্রামের শামছুর রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, রুক্কু মিয়া তিনটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী রুবিনা ছাড়াও পরে নোয়াখালীতে দ্বিতীয় ও গাজীপুরে তৃতীয় বিয়ে করেন। রুক্কুর সঙ্গে ১১ বছরের সংসার জীবনে রুবিনার ৯ বছর ও ৭ বছরের দুইটি মেয়ে রয়েছে। কিন্তু কয়েক বছর ধরে তিনি তাদের ভরণপোষণ দিচ্ছিলেন না। এতে চরম কলহ দেখা দেয়। এই দাম্পত্য কলহের জেরে ২০২১ সালের ১৪ মে, ঈদের দিন সন্ধ্যায় রুক্কু মিয়া শ্বশুরবাড়ি বেড়াতে গেলে রাতের খাবার শেষে ঘুমন্ত অবস্থায় রুবিনা তাকে কুড়াল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

এই হত্যাকান্ডের ঘটনায় নিহত রুক্কুর ভাই মো. আসান মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। পরে ওই মামলায় ১১ জনের সাক্ষ্য শেষে রুবিনা আক্তারকে মৃত্যুদণ্ডের রায় দেন আদালত।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। মামলার সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত আলামত পর্যালোচনা করে আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করছে।

রাবি ডিবেটিং ফোরামের নতুন কমিটি গঠন

রাবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
রাবি ডিবেটিং ফোরামের নতুন কমিটি গঠন

রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (RUDF)-এর ১৭তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে চিফ হিসেবে নির্বাচিত হয়েছেন ফাইনান্স বিভাগের ২০২০-২১ সেশনের মোসাঈব ইবনে আনোয়ার।

গত ১৫ জানুয়ারি বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের মাধ্যমে ৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও মডারেটর মহোদয়।

কমিটিতে সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রত্যয় সারার শিহাব, রাকিবুল হাসান স্বাধীন, মাফিউল ওয়াহিদ সিহাব, তামিম খান ও সৌকত খান অন্তু।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (RUDF) শিক্ষার্থীদের বিতর্ক শেখানোর জন্য কাজ করে আসছে এবং একই সাথে জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয় কে প্রতিনিধিত্ব করে আসছে।