খুঁজুন
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৭ মাঘ, ১৪৩২

দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ইং শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা চলছে

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি।
প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ৯:১১ অপরাহ্ণ
দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ইং শিক্ষাবর্ষে  ভর্তি পরীক্ষা চলছে

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা সোমবার (৫ মে ২০২৫) থেকে শুরু হয়েছে। সকাল থেকে বিকেল ৪.৩০ টা পর্যন্ত সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা তিনটি শিফটে অনুষ্ঠিত হয়। ৮ মে ২০২৫ ভর্তি পরীক্ষা শেষ হবে।

পরীক্ষা শুরুর পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। এ সময় তাঁর সাথে প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ভাইস-চ্যান্সেলর মহোদয় বলেন, ভর্তি পরীক্ষার সার্বিক আয়োজন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় বিশ্ববিদ্যালয় পরিবারের পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ বিভাগ গোয়েন্দা সংস্থা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করায় সকলকে ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, ভর্তি পরীক্ষার্থী ও তাদের সাথে আগত অভিভাবকগণের যেন কোন প্রকার ভোগান্তি না হয় সেদিকে আমরা গুরুত্ব দিয়েছি। পরীক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা, ওয়াসরুম, অভিভাবকদের বিশ্রামের জায়গা, মেডিকেল সুবিধা, অসুস্থ/পঙ্গু/প্রতিবন্ধী পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়ার ব্যবস্থা, সিটপ্ল্যানসহ বিস্তারিত রোডম্যাপ টাঙিয়ে দেওয়াসহ বিভিন্ন সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরে ভাইস-চ্যান্সেলর দেশের বিভিন্ন জেলা থেকে আগত অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ-খবর নেন।

সোমবার (৫ মে ২০২৫) তারিখ ‘এ’ ইউনিটের মোট ২৫ হাজার ৪০৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল শতকরা প্রায় ৭৯.৬ ভাগ।

দিকে ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে চিত্রাঙ্কন ও আলপনা এঁকেছেন। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় নানা ধরণের উদ্যোগ গ্রহণ করেছে।

উল্লেখ্য, এ বছর ৭২ হাজার ৯৮৪ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তন্মধ্যে ‘এ’ ইউনিটে ২৫ হাজার ৪০৩ জন, ‘বি’ ইউনিটে ২২ হাজার ২৯৩ জন, ‘সি’ ইউনিট (বাণিজ্য) ২ হাজার ৩৯৪ ও ‘সি’ ইউনিট (বিজ্ঞান ও মানবিক) ৪ হাজার ৪৫৬ জন এবং ‘সি’ ইউনিটে ১৮ হাজার ৪৩৮জন।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পামাপাশি, হাবিপ্রবি ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থী সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এসব কর্মসূচির মধ্যে শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির বোতল, খাবার স্যালাইন, মেডিসিন,
প্রয়োজনীয় জিনিসপত্র রাখার ব্যবস্থা, অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা ও রাতে ছেলে-মেয়ে উভয়ের হলে থাকার ব্যবস্থা।

ঠাকুরগাঁও–২ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন  বিএনপির স্বতন্ত্র প্রার্থী তুলা

MD JAMIL HASAN
প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁও–২ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন  বিএনপির স্বতন্ত্র প্রার্থী তুলা

ঠাকুরগাঁও–২ (বালিয়াডাঙ্গী–হরিপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্বতন্ত্র প্রার্থী শেষ পর্যন্ত তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। এতে করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলোচিত এই আসনে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে তিনি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন।রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমার মধ্যেই তার মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

মো. জুলফিকার মর্তুজা চৌধুরী তুলা জানায়, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সামগ্রিক নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ বিষয়ে বিএনপির জেলা কিংবা কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি।উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও–২ আসনে বিএনপির প্রার্থী নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছিল। বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ফলে এ আসনে বিএনপির দলীয় প্রার্থীর ডা. আব্দুস সালাম এর অবস্থান আরও সুসংহত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, এই সিদ্ধান্ত নির্বাচনী মাঠে বিএনপির সাংগঠনিক ঐক্য জোরদার করবে এবং ভোটের হিসাবেও দলটি সুবিধাজনক অবস্থানে যাবে। এই আসনে বর্তমানে প্রতিদ্বন্দ্বি প্রার্থী থাকলেন ৭ জন।

নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্ত্রীর মৃত্যুদন্ড

মামুন রণবীর | নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্ত্রীর মৃত্যুদন্ড

Oplus_131072

নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামী রুক্কু মিয়াকে (৩৮) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৭) মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) জেলা জজ মোছা. মরিয়ম-মুন-মুঞ্জুরী এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত রুবিনা আক্তার (৩২) জেলার পূর্বধলা উপজেলার কৈলাটি গ্রামের বজলুর রহমানের মেয়ে। তার স্বামী নিহত রুক্কু মিয়া একই উপজেলার লেটিরকান্দা গ্রামের শামছুর রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, রুক্কু মিয়া তিনটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী রুবিনা ছাড়াও পরে নোয়াখালীতে দ্বিতীয় ও গাজীপুরে তৃতীয় বিয়ে করেন। রুক্কুর সঙ্গে ১১ বছরের সংসার জীবনে রুবিনার ৯ বছর ও ৭ বছরের দুইটি মেয়ে রয়েছে। কিন্তু কয়েক বছর ধরে তিনি তাদের ভরণপোষণ দিচ্ছিলেন না। এতে চরম কলহ দেখা দেয়। এই দাম্পত্য কলহের জেরে ২০২১ সালের ১৪ মে, ঈদের দিন সন্ধ্যায় রুক্কু মিয়া শ্বশুরবাড়ি বেড়াতে গেলে রাতের খাবার শেষে ঘুমন্ত অবস্থায় রুবিনা তাকে কুড়াল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

এই হত্যাকান্ডের ঘটনায় নিহত রুক্কুর ভাই মো. আসান মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। পরে ওই মামলায় ১১ জনের সাক্ষ্য শেষে রুবিনা আক্তারকে মৃত্যুদণ্ডের রায় দেন আদালত।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। মামলার সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত আলামত পর্যালোচনা করে আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করছে।

রাবি ডিবেটিং ফোরামের নতুন কমিটি গঠন

রাবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
রাবি ডিবেটিং ফোরামের নতুন কমিটি গঠন

রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (RUDF)-এর ১৭তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে চিফ হিসেবে নির্বাচিত হয়েছেন ফাইনান্স বিভাগের ২০২০-২১ সেশনের মোসাঈব ইবনে আনোয়ার।

গত ১৫ জানুয়ারি বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের মাধ্যমে ৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও মডারেটর মহোদয়।

কমিটিতে সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রত্যয় সারার শিহাব, রাকিবুল হাসান স্বাধীন, মাফিউল ওয়াহিদ সিহাব, তামিম খান ও সৌকত খান অন্তু।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (RUDF) শিক্ষার্থীদের বিতর্ক শেখানোর জন্য কাজ করে আসছে এবং একই সাথে জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয় কে প্রতিনিধিত্ব করে আসছে।