দিনাজপুরে গণঅধিকার পরিষদের সদর পৌর শাখার নবগঠিত কমিটি ঘোষণা
গণঅধিকার পরিষদ (জিএপি) দিনাজপুর জেলা শাখার আওতাধীন সদর পৌর শাখার নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জেলা কমিটির সভাপতি মো. শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক গোলাম আযম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
আহবায়ক নির্বাচিত হয়েছেন প্রান্তিক দত্ত দ্বীপ ও সদস্য হয়েছেন সচিব এস এম রাজীব ইসলাম।
আহ্বায়ক কমিটিঃ-
আহ্বায়ক: প্রান্তিক দত্ত দ্বীপ
যুগ্ম-আহ্বায়ক: সোহেল রানা, মোঃ আকাশ ইসলাম, নারায়ণ মজুমদার, মতিউর ইসলাম, সাগর ইসলাম, জাহাঙ্গীর আলম, মোঃ মানিক ইসলাম।
সদস্য সচিব: এস.এম রাজীব ইসলাম
যুগ্ম-সদস্য সচিব: স্বপন ইসলাম, সুজন ইসলাম, সাদ্দাম হোসেন, মোঃ জুয়েল ইসলাম, মোঃ লুৎফর রহমান
কার্যকরী সদস্য:-
শুভ, শাহরিয়ার তাওসিন, তাজমির ইসলাম, সাবা হেম্বল, রাসেল, রতন, মোমিন রহমান, রোজ, দিপু দাস, অনিল দাস, সুজন, শাওন মেঘ, লিমন, সাদ্দাম ও পল্লব।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত এ কমিটির মাধ্যমে দিনাজপুরে গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।

