দিনাজপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল
ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ শীর্ষ নেতাদের উপর আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও রাষ্ট্রীয় বাহিনীর যৌথ সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা গণঅধিকার পরিষদ।
শনিবার দুপুর ১২টায় দিনাজপুর জেনারেল হাসপাতাল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিতলায় গিয়ে শেষ হয়।
কালিতলায় মিছিলটি পৌঁছানোর পরে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। এতে একপর্যায়ে দিনাজপুর জেলা গণ-অধিকার পরিষদ সভাপতি শফিকুল ইসলাম পুলিশের সাথে ধস্তাধস্তিতে আহত হয়। এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দিনাজপুর জেলা গণঅধিকার পরিষদ সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক গোলাম আজমের নেতৃত্বে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে শহরের প্রধান সড়ক।
সাধারণ সম্পাদক গোলাম আজম বলেন—
“ঢাকায় আমাদের কেন্দ্রীয় নেতাদের উপর নৃশংস হামলা চালানো হয়েছে। রাষ্ট্রীয় বাহিনীর সহযোগিতায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সন্ত্রাসীরা গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাদের নির্মমভাবে নির্যাতন করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এর সুষ্ঠু বিচার দাবি করছি।”
“জুলাই-আগস্ট আন্দোলনের সম্মুখসারির যোদ্ধাদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস।
দিনাজপুর সদর সভাপতি রায়হান হিপ্পু বলেন-
নির্যাতন চালিয়ে গণঅধিকার পরিষদকে দমিয়ে রাখা যাবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে আমরা মাঠে আছি, মাঠেই থাকব।”
উক্ত বিহ্মোভ মিছিলে উপস্থিত ছিলেন হারুনুর রশীদ হিমেল, সিনিয়র-সহ সভাপতি, দিনাজপুর জেলা গণ অধিকার পরিষদ, প্রান্তিক দত্ত দ্বীপ, সভাপতি, দিনাজপুর পৌর শাখা, শওকত আলী, সাধারণ সম্পাদক, দিনাজপুর সদর, মিরাজ, তথ্য- প্রচার সম্পাদক, দিনাজপুর জেলা, মেহেদী হাসান, যুগ্ন আহবায়ক, দিনাজপুর জেলা, গণ অধিকার পরিষদ ও অন্যান্য নেতাকর্মীরা।

