খুঁজুন
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৭ মাঘ, ১৪৩২

ড. জীবণ চৌধুরী দিনাজপুরের সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ২:৫০ অপরাহ্ণ
ড. জীবণ চৌধুরী  দিনাজপুরের সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন

২৬ আগষ্ট ২০২৫ তারিখ মঙ্গলবার জীবন মহল ফ্যামিলি পার্ক কাঞ্চনঘাট, বিরল, দিনাজপুরে ড. জীবন চৌধুরীর বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে একটি মহল উদ্দেশ্য প্রনোদিত ভাবে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ জীবন চৌধুরী এবং দিনাজপুর, বিরল, বোঁচাগঞ্জের সকল সাংবাদিকবৃন্দ।

ড. জীবণ চোধুরী বলেন, সত্য অনুসন্ধানে আপনাদের প্রচেষ্টাকে আমি সব সময়ই সমর্থণ এবং সহযোগিতা করে আসছি। এখানে যারা উপস্থিত আছেন তারা অনেকেই আমার পরিচিত আপনজন। দীর্ঘদিন আপনাদের সাথে আমার সম্পর্ক, কিন্তু কেউ বলতে পারবেন না আত্মপ্রচারের জন্য আমি কোনদিন কাউকে অনুরোধ করেছি – আজ বিশেষ প্রয়োজনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত করার জন্যই আপনাদের সামনে হ্যাজির হয়েছি- আমি ড. জীবন চৌধুরী আমার কর্মকান্ড খোলা বইয়ের মত। দীর্ঘ ২৪টা বছর আমি এই বিরলের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ফ্রি এ্যাম্বুলেন্সের ব্যাবস্থা করেছি সারাবছর ভ্রাম্যমান মেডিকেলের মাধ্যমে অসহায়, দরিদ্র মানুষকে স্বাস্থ্য-সেবা দিয়ে আসছি। ফ্রি ঔষধের ব্যবস্থা করেছি, ঢাকার বিখ্যাত ডাক্তারদের এনে চক্ষু চিকিৎসা দিচ্ছি, ঔষধ, চশমা এর পরে যদি কারও দরকার হয়, তাকে ঢাকায় নিয়ে অপারেশনের ব্যবস্থা করে দিচ্ছি। শীতে প্রতিবছরই হাজার হাজার কম্বল, ঈদে নতুন কাপড়, সেমাই, চিনি, নগদ অর্থ দিয়ে আসছি। আমার কাছে এসে খালি হাতে ফিরে গেছে এমন উদাহরণ কেউ দিতে পারবে না। আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে এই জনপদের অসহায়, দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছি। বিনিময়ে আমি কোনদিন কোনকিছুই চাইনি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন গতবার আমি জতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি এবং ব্যাপক সমর্থণ পেয়েছি। আমি বিশ্বাস করি জনগণ আমাকে নির্বাচিত করেছে, কিন্তু আমার জয় ছিনিয়ে নেয়া হয়েছে। এবার জাতীয় নির্বাচনের সময় ঘোষণা হবার পর থেকেই আমার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। যাতে আমি নির্বাচন করতে না পারি। রাগে, দুঃখে যেন এলাকাতে না আসি এরই অংশ হিসেবে গত ১৬/০৮/২০২৫ তারিখে আমার জীবন মহল রিসোর্টে একটি নাটক সাজিয়ে আমার সম্মান হানির চেষ্টা করা হয়েছে। রিসোর্টে বোর্ডার আসবে, এটাই তো স্বাভাবিক। সমস্ত নিয়ম নীতি মেনেই এখানে ব্যবসা করা হয়। বোর্ডারদের জাতীয় পরিচয় পত্র দেখে তারপরে তাদের নাম ঠিকানা লেজারে লিপিবদ্ধ করেই রুম ভাড়া দেয়া হয় সেদিন তার কোন ব্যত্যয় ঘটে নাই। কিন্তু বোর্ডার রুমে আসার আধা-ঘন্টার মধ্যেই পরিকল্পিতভাবে ডিবি পুলিশ হাজির করা হয়, সাথে ভ্রাম্যমান আদালত। তারা এখানে কোন অনিয়ম পায়নি, কোন মাদক পায়নি বোর্ডার ব্যতীত কোন মানুষের অস্থিত্ব পায়নি। বোর্ডারের নাম-ঠিকানা, জাতীয় পরিচয় পত্রের কপি সমস্ত কিছুই নিয়ম অনুযায়ী লেজারে লিপিবদ্ধ পেয়েছে। আমাদের কোন ত্রুটিই ভ্রাম্যমান আদালত, আইনশৃঙ্খলা বাহিনী খুঁজে পায়নি। একটাই ত্রুটি পেয়েছে ঘটনা ঘটার আধাঘন্টা আগে যে বোর্ডার উঠেছে তার জাতীয় পরিচয়পত্র জাল। প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারাই বলেন এখানে আমার বা আমার প্রতিষ্ঠানের কি করার আছে, আমাদের দায় কি? যিনি জাল আই. ডি. দিয়েছেন, অপরাধ তো সে করেছে, অপরাধের সাজা তো তার হবার কথা; কিন্তু তাকে কোন সাজা না দিয়ে ছেড়ে দেয়। কিন্তু দুঃখজনক হলেও ভ্রাম্যমান আদালত আমার স্টাফদের জেল-জরিমানা করলো আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমি সমস্ত কিছুই মেনে নিলাম। এরপরেও এই কুচক্রী মহল থেমে থাকলো না, তারা ভাড়া করা লোক দিয়ে জীবন মহল পার্কের সামনে এসে তা ভেঙ্গে ফেলার হুমকি দিচ্ছে, আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে ফেইসবুকে বিভিন্ন গ্রুপ তৈরী করে কুরুচীপূর্ণ প্রপাগান্ডা ছড়াচ্ছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা সমাজের দর্পণ, জাতীয় বিবেক, আপনারা আসুন, দেখুন এখানে কোন অবৈধ কর্মকান্ড চলে কিনা, এখানে কোন মাদকের আখড়া আছে কিনা, এখানে অসামাজিক কোন কিছুর অস্তিত্ব আছে কিনা যদি এর কোন কিছুর অস্থিত্ব পান, তবে আপনার প্রকাশ করেন আর যদি না পান তবে আমার পাশে থেকে সত্যটুকু প্রকাশ করে আমার পাশে থাকেন আপনাদের সকলকে ধন্যবাদ।

তিনি এসময় বলেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের শত ব্যস্ততার মধ্যেও আমার আহবানে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন।

উক্ত সভাটি আয়োজন করে সেবক পার্টি, বিরল, দিনাজপুর।

ঠাকুরগাঁও–২ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন  বিএনপির স্বতন্ত্র প্রার্থী তুলা

MD JAMIL HASAN
প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁও–২ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন  বিএনপির স্বতন্ত্র প্রার্থী তুলা

ঠাকুরগাঁও–২ (বালিয়াডাঙ্গী–হরিপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্বতন্ত্র প্রার্থী শেষ পর্যন্ত তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। এতে করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলোচিত এই আসনে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে তিনি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন।রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমার মধ্যেই তার মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

মো. জুলফিকার মর্তুজা চৌধুরী তুলা জানায়, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সামগ্রিক নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ বিষয়ে বিএনপির জেলা কিংবা কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি।উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও–২ আসনে বিএনপির প্রার্থী নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছিল। বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ফলে এ আসনে বিএনপির দলীয় প্রার্থীর ডা. আব্দুস সালাম এর অবস্থান আরও সুসংহত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, এই সিদ্ধান্ত নির্বাচনী মাঠে বিএনপির সাংগঠনিক ঐক্য জোরদার করবে এবং ভোটের হিসাবেও দলটি সুবিধাজনক অবস্থানে যাবে। এই আসনে বর্তমানে প্রতিদ্বন্দ্বি প্রার্থী থাকলেন ৭ জন।

নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্ত্রীর মৃত্যুদন্ড

মামুন রণবীর | নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্ত্রীর মৃত্যুদন্ড

Oplus_131072

নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামী রুক্কু মিয়াকে (৩৮) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৭) মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) জেলা জজ মোছা. মরিয়ম-মুন-মুঞ্জুরী এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত রুবিনা আক্তার (৩২) জেলার পূর্বধলা উপজেলার কৈলাটি গ্রামের বজলুর রহমানের মেয়ে। তার স্বামী নিহত রুক্কু মিয়া একই উপজেলার লেটিরকান্দা গ্রামের শামছুর রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, রুক্কু মিয়া তিনটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী রুবিনা ছাড়াও পরে নোয়াখালীতে দ্বিতীয় ও গাজীপুরে তৃতীয় বিয়ে করেন। রুক্কুর সঙ্গে ১১ বছরের সংসার জীবনে রুবিনার ৯ বছর ও ৭ বছরের দুইটি মেয়ে রয়েছে। কিন্তু কয়েক বছর ধরে তিনি তাদের ভরণপোষণ দিচ্ছিলেন না। এতে চরম কলহ দেখা দেয়। এই দাম্পত্য কলহের জেরে ২০২১ সালের ১৪ মে, ঈদের দিন সন্ধ্যায় রুক্কু মিয়া শ্বশুরবাড়ি বেড়াতে গেলে রাতের খাবার শেষে ঘুমন্ত অবস্থায় রুবিনা তাকে কুড়াল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

এই হত্যাকান্ডের ঘটনায় নিহত রুক্কুর ভাই মো. আসান মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। পরে ওই মামলায় ১১ জনের সাক্ষ্য শেষে রুবিনা আক্তারকে মৃত্যুদণ্ডের রায় দেন আদালত।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। মামলার সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত আলামত পর্যালোচনা করে আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করছে।

রাবি ডিবেটিং ফোরামের নতুন কমিটি গঠন

রাবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
রাবি ডিবেটিং ফোরামের নতুন কমিটি গঠন

রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (RUDF)-এর ১৭তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে চিফ হিসেবে নির্বাচিত হয়েছেন ফাইনান্স বিভাগের ২০২০-২১ সেশনের মোসাঈব ইবনে আনোয়ার।

গত ১৫ জানুয়ারি বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের মাধ্যমে ৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও মডারেটর মহোদয়।

কমিটিতে সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রত্যয় সারার শিহাব, রাকিবুল হাসান স্বাধীন, মাফিউল ওয়াহিদ সিহাব, তামিম খান ও সৌকত খান অন্তু।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (RUDF) শিক্ষার্থীদের বিতর্ক শেখানোর জন্য কাজ করে আসছে এবং একই সাথে জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয় কে প্রতিনিধিত্ব করে আসছে।