খুঁজুন
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৭ মাঘ, ১৪৩২

কিস্তির টাকা দিতে না পারায় ব্যবসায়ীকে মারধর করলেন মাঠকর্মী

সাকিব হোসেন | পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১০:৫৭ অপরাহ্ণ
কিস্তির টাকা দিতে না পারায় ব্যবসায়ীকে মারধর করলেন মাঠকর্মী

পটুয়াখালীতে আশিকুর রহমান নামে সমবায় সমিতির এক মাঠ কর্মীর মারধরের শিকার হয়েছে দীন ইসলাম নামে এক ক্ষুদ্র ব্যাবসায়ী। মঙ্গলবার রাত ১০ টার দিকে শহরের কাজী পাড়া রোডে এমন ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরে থানায় অভিযোগ দিলে তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করলে ঘটনার সত্যতা পেয়েছেন।

স্থানীয়রা এবং ভুক্তভোগী জানিয়েছেন, দীন ইসলাম নামে ঐ লোকের কাজী পাড়া রোডে “হালিম ও চটপটি” নামে দোকান রয়েছে। দোকান চালানোর মত তার নগদ টাকা না থাকায় হেতালীয়া বাধঘাটে অবস্থিত বৈশাখী মাল্টিপারপাস কো-অপারেটিভ নামে একটি সমিতি থেকে ৩০,০০০/- টাকা লোন গ্রহন করে। লোনে নিয়মিত ভাবে দৈনিক ৩০০/- টাকা কিস্তি জমা দিয়া আসছিলো সে। কিন্তু মঙ্গলবার সকালে ৩০০ টাকা না দিতে পারায় রাতে হঠাৎ করে দোকানে এসে ভুক্তভোগীকে মারধর শুরু করে মাঠ কর্মী আশিকুর রহমান।

এক পর্যায়ে অভিযুক্ত আশিকুর রহমান দোকানের হালিম, চটপটি, পেয়াজু ফেলে দেয় এবং গরম তেলের কড়াই ভুক্তভোগীর গায়ে ছুড়ে মারে। তখন দোকানদার তাকে নিজেকে বাঁচাতে দোকানের পাশে অবস্থান নিলে দোকানের ক্যাশ বাক্স থেকে আশিকুর রহমান কিছু টাকা নিয়ে চলে যায়।

পরে স্থানীয় কয়েকজন লোক জরুরি সেবা ৯৯৯ ফোন করলে তাৎক্ষনিক পটুয়াখালী থানা থেকে তদন্ত কর্মকর্তাসহ কয়েকজন পুলিশ ঘটনা স্থলে আসে

এ ব্যাপারে স্থানীয় ব্যবসায়ী হিমেল বলেন, এই সমবায় সমিতির লোকজন পূর্বে অনেক দোকানদারের সাথে এমন খারাপ আচরণ করেছে। কয়েকবার তাদের অফিসে অভিযোগ দেয়ার পরও কোনো ব্যবস্থা নেয়নি এই আশিকুর রহমান এর বিরুদ্ধে। এদিকে অভিযুক্ত আশিকুর রহমান এর কাছে অভিযোগের ব্যাপারে জানতে চাইলে তিনি সমিতির ম্যানেজার এর সাথে কথা বলতে বলেন।

বৈশাখী মাল্টিপারপাস কো-অপারেটিভ এর ম্যানেজার ইলিয়াস এর মুঠোফোনে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি ঘটনা শুনেছেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ঠাকুরগাঁও–২ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন  বিএনপির স্বতন্ত্র প্রার্থী তুলা

MD JAMIL HASAN
প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁও–২ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন  বিএনপির স্বতন্ত্র প্রার্থী তুলা

ঠাকুরগাঁও–২ (বালিয়াডাঙ্গী–হরিপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্বতন্ত্র প্রার্থী শেষ পর্যন্ত তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। এতে করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলোচিত এই আসনে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে তিনি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন।রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমার মধ্যেই তার মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

মো. জুলফিকার মর্তুজা চৌধুরী তুলা জানায়, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সামগ্রিক নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ বিষয়ে বিএনপির জেলা কিংবা কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি।উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও–২ আসনে বিএনপির প্রার্থী নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছিল। বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ফলে এ আসনে বিএনপির দলীয় প্রার্থীর ডা. আব্দুস সালাম এর অবস্থান আরও সুসংহত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, এই সিদ্ধান্ত নির্বাচনী মাঠে বিএনপির সাংগঠনিক ঐক্য জোরদার করবে এবং ভোটের হিসাবেও দলটি সুবিধাজনক অবস্থানে যাবে। এই আসনে বর্তমানে প্রতিদ্বন্দ্বি প্রার্থী থাকলেন ৭ জন।

নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্ত্রীর মৃত্যুদন্ড

মামুন রণবীর | নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্ত্রীর মৃত্যুদন্ড

Oplus_131072

নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামী রুক্কু মিয়াকে (৩৮) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৭) মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) জেলা জজ মোছা. মরিয়ম-মুন-মুঞ্জুরী এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত রুবিনা আক্তার (৩২) জেলার পূর্বধলা উপজেলার কৈলাটি গ্রামের বজলুর রহমানের মেয়ে। তার স্বামী নিহত রুক্কু মিয়া একই উপজেলার লেটিরকান্দা গ্রামের শামছুর রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, রুক্কু মিয়া তিনটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী রুবিনা ছাড়াও পরে নোয়াখালীতে দ্বিতীয় ও গাজীপুরে তৃতীয় বিয়ে করেন। রুক্কুর সঙ্গে ১১ বছরের সংসার জীবনে রুবিনার ৯ বছর ও ৭ বছরের দুইটি মেয়ে রয়েছে। কিন্তু কয়েক বছর ধরে তিনি তাদের ভরণপোষণ দিচ্ছিলেন না। এতে চরম কলহ দেখা দেয়। এই দাম্পত্য কলহের জেরে ২০২১ সালের ১৪ মে, ঈদের দিন সন্ধ্যায় রুক্কু মিয়া শ্বশুরবাড়ি বেড়াতে গেলে রাতের খাবার শেষে ঘুমন্ত অবস্থায় রুবিনা তাকে কুড়াল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

এই হত্যাকান্ডের ঘটনায় নিহত রুক্কুর ভাই মো. আসান মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। পরে ওই মামলায় ১১ জনের সাক্ষ্য শেষে রুবিনা আক্তারকে মৃত্যুদণ্ডের রায় দেন আদালত।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। মামলার সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত আলামত পর্যালোচনা করে আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করছে।

রাবি ডিবেটিং ফোরামের নতুন কমিটি গঠন

রাবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
রাবি ডিবেটিং ফোরামের নতুন কমিটি গঠন

রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (RUDF)-এর ১৭তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে চিফ হিসেবে নির্বাচিত হয়েছেন ফাইনান্স বিভাগের ২০২০-২১ সেশনের মোসাঈব ইবনে আনোয়ার।

গত ১৫ জানুয়ারি বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের মাধ্যমে ৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও মডারেটর মহোদয়।

কমিটিতে সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রত্যয় সারার শিহাব, রাকিবুল হাসান স্বাধীন, মাফিউল ওয়াহিদ সিহাব, তামিম খান ও সৌকত খান অন্তু।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (RUDF) শিক্ষার্থীদের বিতর্ক শেখানোর জন্য কাজ করে আসছে এবং একই সাথে জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয় কে প্রতিনিধিত্ব করে আসছে।