খুঁজুন
, ,

কচাকাটা সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশইন ঠেকালো বিজিবি – জনতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫, ৯:৩৫ পূর্বাহ্ণ
কচাকাটা সীমান্তে ভারতীয় নাগরিকদের পুশইন ঠেকালো বিজিবি – জনতা

কচাকাটা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের পুশইন নিয়ে রাতভর চলে উত্তেজনা। পুশইন ঠেকাতে প্রায় ১ কিলোমিটার সীমান্ত এলাকায় মানব দেয়াল সৃষ্টি করে রাতভর পাহারা দেয় হাজারো স্থানীয় জনতা। এসময় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ও আনসার ভিডিপি পুশইন ঠেকাতে কঠোর অবস্থান নেয়। শুক্রবার রাতে কচাকাটা থামার কেনার ইউনিয়নের শোভারকুটি ও শিপেরহাট সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার গোলকগঞ্জ থানার বিএসএফ ৫০/৬০জন নাগরীককে বাংলাদেশর সীমান্ত লাগোয়া ভারতের ফাইসকারকুটি গ্রামের একটি স্কুলে পুশইন করার জন্য জড়ো করে। পরে সীমান্ত গ্রামটির সব লাইট বন্ধ করে পুশইন করার চেষ্টা করে বিএসএফ।

এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে শতশত জনতা সীমান্তে অবস্থান নিয়ে পাহারা বসায়। পরে কুড়িগ্রাম ২২ বিজিবির কচাকাটা ও কেনার ক্যাম্পের সদস্য ও আনসার ভিডিপির কয়েকটি টিম সীমান্তে কঠোর অবস্থান নেয়। অপর দিকে বিএসএফও অবস্থান নেয় ভারতীয় সীমান্তে।

পরে রাত ২টার দিকে শূণ্য রেখায় অবস্থান নেয় বিএসএফ। এসময় বিএসএফ কয়েক দফা বিজিবির সাথে কথা বলতে চাইলে বিজিবি তা প্রত্যাক্ষান করে। পরে রাত তিনটার দিকে শূণ্য রেখা সরে যায় বিএসএফ।

কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে বিএসএফ অবৈধভাবে কাউকে পুশইন করতে না পারে সেজন্য বিজিবি, আনসার সদস্যসহ সীমান্তবাসি যৌথ ভাবে পাহারা দিচ্ছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

১০০ ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
১০০ ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার

মিঠন বারোয়ার (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁ সদরে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (২৩ নভেম্বর) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সদর থানার বর্ষাইল উত্তরপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সাইফুল ইসলামের বসতবাড়ির আশপাশ থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মাইদুল (৩৪), গ্রাম নামা নারসি ফকিরপাড়া এবং তার সহযোগী হাসান (২৭), গ্রাম ভবানীনগর। মাইদুলের দেহ তল্লাশি করে ১০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁ সদর থানায় মামলা হয়েছে |

ডাঙ্গীপাড়ায় মানবিক সহায়তা পেল অসহায় দুই পরিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ
ডাঙ্গীপাড়ায় মানবিক সহায়তা পেল অসহায় দুই পরিবার

_হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:_হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নে আজ অসহায় দুটি পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সহায়তা প্রদান করা হয়।

একটি পরিবারের প্রতিবন্ধী সন্তানের জন্য ১টি হুইলচেয়ার, ৪টি কম্বল ও চাল প্রদান করা হয়। এ সময় পরিবারটির পক্ষ থেকে একটি টয়লেটের দাবি জানানো হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সেটির ব্যবস্থা করা হয়।

এছাড়া কলনীপাড়া গ্রামের মোছাঃ দেলনুরের পা দুটো প্যারালাইস হয়ে গেছে। তিনি হাঁটাচলা করতে পারেন না। তার আবেদনের প্রেক্ষিতে তাকেও ১টি হুইলচেয়ারের ব্যবস্থা করে দেওয়া হয়।

হুইলচেয়ার ও সহায়তা পেয়ে দুটি পরিবারই উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা বলেন, এমন মানবিক উদ্যোগ অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জাগিয়েছে।

আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী মীর আল-আমিন

মোহাম্মদ আলী জিন্নাহ,জামালপুর প্রতিনিধি :আদারভিটা ইউনিয়নে ভোটের মাঠে আলোচনায়  চেয়ারম্যান প্রার্থী  মীর আল-আমিন।  মাদারগঞ্জ উপজেলার ৬ নং আদারভিটা ইউনিয়ন পরিষদ কে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে  অনেক আগে ভাগেই মাঠে নেমেছেন সমাজের গ্রহণযোগ্য নেতা তরুণ সমাজ সেবক মীর আল- আমিন। ছাত্র জীবন থেকেই রয়েছে জনগণের সেবা করার লক্ষ্য। চা স্টল,হাট-বাজার, কৃষকের মাঠ সব জায়গায় চেয়ারম্যান পদে আলোচনায় মীর আল আমিন।   ইতোমধ্যে সকলের দোয়া ও  ভোটারদের সাড়া পাচ্ছেন তিনি।  আসন্ন নির্বাচনে ইউনিয়নবাসীর উন্নয়ন ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তরুণ সমাজ সেবক মীর আল-আমিন কে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আর্দশে আর্দশিত হয়ে উপজেলা বিএনপি’র নির্দেশনায় সকল দলীয় কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করি। ইউনিয়নের ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং ধর্মীয়,  সামাজিক স্বেচ্ছাসেবি কার্যক্রমের মাধ্যমে জনসাধারণের ভালোবাসার মানুষ হিসেবে থাকতে চাই। সর্বশেষ  ইউনিয়নের হাজারো মানুষকে নিয়ে চেয়ারম্যান পদ প্রার্থী মীর আল আমিনের নেতৃত্বে বালিজুড়ী হাইস্কুল মাঠে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সমাবেশ সফল করেন।

মীর আল -আমিন আদারভিটা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে  আদারভিটা ইউনিয়ন বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক এর দায়িত্বে রয়েছেন। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের দোয়া ও ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন তিনি।