খুঁজুন
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ, ১৪৩২

কক্সবাজারের পেকুয়ায় সাত বছরের কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ওসমান / জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৮:২৯ অপরাহ্ণ
কক্সবাজারের পেকুয়ায় সাত বছরের কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

কক্সবাজারের পেকুয়ায় সাত বছরের কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে একজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।
বুধবার (১৯ মার্চ) বেলা ১১ টায় পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফতেআলী মায়ের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা।
গ্রেফতার আসামি মোহাম্মদ মকছুদ আহমদ (৪০) উপজেলার মগনামা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফতেআলী মায়ের পাড়া এলাকার মৃত গুরা মিয়ার ছেলে।

ভুক্তভোগী শিশুটির বাবা ও মা অভিযোগ করে বলেন, ‘সকালে তাদের মেয়ে শিশুটি প্রতিদিনের মতো মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। মাদ্রাসায় যাওয়া পথে অভিযুক্ত মকছুদ থাকে ফুসলিয়ে স্থানীয় একটি মৎস্য ঘেরের পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। এক পর্যায়ে মকছুদ ধর্ষণের চেষ্টা করলে আমাদের মেয়ে শোর চিৎকার করতে থাকে। এসময় শিশুটির এক চাচা শোর চিৎকার শোনে ঘটনাস্থলে যান। এতে মকছুদকে আপত্তিকর অবস্থায় দেখতে পায় এবং আমাদের মেয়েকে তার কবল থেকে উদ্ধার করে।’

পরে ঘটনার ব্যাপারে পেকুয়া থানা পুলিশকে অবহিত করা হয় বলে জানান ভুক্তভোগী শিশুর বাবা-মা।
এ ব্যাপারে পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে।’
তিনি জানান, ঘটনার ব্যাপারে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে একজনকে আসামি করে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। পুলিশটি প্রাথমিক তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়ায় মামলাটি নথিভুক্ত করেছে।

রাবির চৌগাছা উপজেলা সমিতির সভাপতি তানভীর, সম্পাদক জিহাদ

রাবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ২:৪০ অপরাহ্ণ
রাবির চৌগাছা উপজেলা সমিতির সভাপতি তানভীর, সম্পাদক জিহাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চৌগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তানভীর রানা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জিহাদ হোসেন। শনিবার (৬ ডিসেম্বর) এ কমিটি গঠন করা হয়।

এছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রব, আবু সাঈদ, জান্নাতুল ফেরদৌস। যুগ্ম সাধারণ সম্পাদক ফাহমিদুর রহমান ফাহিম ও মালিহা তাবাসসুম ঐশী। অর্থ সম্পাদক নিশান রহমান, সাংগঠনিক সম্পাদক তানভীর আলম শিশির। সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ও শ্রী মিলন কুমার হালদার।

দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন রুহান হোসেন, উপ-দপ্তর সম্পাদক আরিফ হোসেন ও ফাহিম আক্তার, প্রচার সম্পাদক নূর আহাদ রহমান, উপ-প্রচার সম্পাদক ফারজানা ফেরদৌস রৌদ্র, ক্রীড়া সম্পাদক হাসীব শাহ এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সানজিদা হক মারিয়া।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হয়েছেন মোঃ জান্নাত ই আয়ান তনয়, নুসরাত জাহান সুরাইয়া, মোঃ সামি, সাব্বির আল মাহফুজ, জুবাইর আহম্মেদ, মোঃ সোহান,
রাইসুল ইসলাম আকাশ, মোঃ ফাহিম হাসান, মারুফ বিল্লাহ কাজল, ফারদিন কবির অয়ন এবং নাজিবা ইসলাম।

রাবির চৌগাছা উপজেলা সমিতির নবীণবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ৯:২২ অপরাহ্ণ
রাবির চৌগাছা উপজেলা সমিতির নবীণবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়স্থ যশোর জেলার চৌগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এবং ২০২০-২১ সেশনের প্রবীণদের বিদায় দিতে এই আয়োজন করা হয়।

শনিবার (৬ নভেম্বর) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বৌদ্ধভূমিতে এক জাঁকজোমক আয়োজনে বরণ করে নেওয়া হয় নবীন শিক্ষার্থীদের।

কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ প্রবীণদের হাতে ক্রেস্ট তুলে দেন।

চৌগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুমাইয়া খাতুন বলেন, “নবীনবরণ অনুষ্ঠান আমাদের পরিবারের এক মিলনমেলা। এ বছর আমরা সবার আন্তরিক সহযোগিতা ও পরিশ্রমে অনেক বড় পরিসরে এই আয়োজন সম্পন্ন করেছি। চৌগাছা উপজেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, বন্ধন ও সহমর্মিতা গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। সমিতি সবসময় নবীনদের পাশে থাকবে। আমাদর সিনিয়র ভাই-বোন এবং শিক্ষকদের অভূতপূর্ব সাড়া পেয়েছি আমরা। তাদের পেয়ে আমরা আনন্দিত। ভবিষ্যতেও সবার সহযোগিতা পেলে আমরা আরও বড় ও সমৃদ্ধ আয়োজন করতে পারব।”

চৌগাছা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আব্দুর সবুর (মাহিম) বলেন, “নবীনবরণ আমাদের জন্য শুধু একটি অনুষ্ঠান নয়, এটি উপজেলা সমিতির শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার একটি উদ্যোগ। এ বছর আমরা সমিতির সদস্যদের সহযোগিতা, সিনিয়রদের দিকনির্দেশনা একটি সফল অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি। এটি আমাদের ঐক্যের প্রতিফলন। আমি আশা করি, এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা ভবিষ্যতে আরও বড়, সৃজনশীল ও অনুপ্রেরণামূলক আয়োজন করতে পারব।

নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. শরিফুল ইসলাম, মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বোরাক আলী ও যশোর চৌগাছার এ.বি.সি.ডি কলেজের অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম, ড. জহুরুল হক, সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম ও চৌগাছা হাকিমপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আশরাফুজ্জামান।

আটোয়ারীতে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা –র‌্যাবের অভিযানে পলাতক আসামি গ্রেফতার

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১১:৫৩ অপরাহ্ণ
আটোয়ারীতে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা –র‌্যাবের অভিযানে পলাতক আসামি গ্রেফতার

পঞ্চগড়ের আটোয়ারীতে যৌতুকের দাবিতে আমিনা আক্তার রত্না (২০)কে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. আলতাফ হোসেন (৩২)–কে র‌্যাবের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

এজাহারে জানা যায়, বিবাহের পর থেকে রত্নাকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল আসামিরা। গত ২১ নভেম্বর রাতে স্বামীর বাড়িতে লোহার হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়। পরে বিষয়টি আড়াল করতে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। নিহতের পিতা ২৪ নভেম্বর আটোয়ারী থানায় মামলা (নং–০৮) দায়ের করেন।

ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব ছায়াতদন্ত শুরু করে। এরপর ২৯ নভেম্বর রাতে র‌্যাব-১৩ ও র‌্যাব-১০ এর যৌথ দল রাজধানীর বকসিবাজার এলাকা থেকে আলতাফকে গ্রেফতার করে। পরবর্তীতে তাকে থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব জানায়, নারী নির্যাতন ও হত্যাসহ সকল অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।