খুঁজুন
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৭ মাঘ, ১৪৩২

ইসরায়েলি আগ্রাসন বন্ধ করে ফিলিস্তিন বাঁচাতে দুর্গাপুরে সর্বস্তরের মানুষের বিক্ষোভ কর্মসূচি

মামুন রণবীর | জেলা প্রতিনিধি, নেত্রকোণা
প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৭:৫৭ অপরাহ্ণ
ইসরায়েলি আগ্রাসন বন্ধ করে ফিলিস্তিন বাঁচাতে দুর্গাপুরে সর্বস্তরের মানুষের বিক্ষোভ কর্মসূচি

বিশ্বব্যাপী ঘৃণিত,নিন্দিত ইসরাইলের ভয়াবহ বর্বরোচিত হামলা, মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মোকাদ্দাস ও ফিলিস্তিনের মুসলমানদের উপর দখলদার, নিরীহ শিশু ও ফিলিস্তিনিদের হত্যা, অমানবিক অত্যাচারের প্রতিবাদে নেত্রকোণার দুর্গাপুরে হেফাজতে ইসলামের আয়োজনে এক বিক্ষোভ মিছিল করা হয়েছে। এতে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশগ্রহণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি ও এর অঙ্গসংগঠন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সর্বস্তরের জনতা।

সোমবার বাদ যোহর দুর্গাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক প্রতিবাদী আলোচনা সভা শেষে সর্বস্তরের জনতার অংশগ্রহণে বিক্ষোভ মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় সকলে ব্যানার, প্লে-কার্ড হাতে নিয়ে দখলদার ইসরাইলের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ‘গাজা বাঁচাও’, ‘ইসরায়েলের গণহত্যা বন্ধ কর’, ‘ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার চাই’— এমন স্লোগান দিতে থাকেন।
পরে আখেরী মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

প্রতিবাদ কর্মসূচিতে আলোচনাকালে বক্তারা বলেন,গাজার জনগণের সঙ্গে সংহতি জানিয়ে রাস্তায় নেমেছি। আমরা ফিলিস্তিনিদের মুক্তি চাই, যুদ্ধাপরাধের জন্য ইসরায়েলি নেতাদের বিচার চাই।

তারা আরো বলেন,ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনে নারী, পুরুষ,শিশুদের নির্বিচারে হত্যা করছে। এই বর্বরতার তীব্র নিন্দা জানাই। আমরা দুর্গাপুরে সকল ইসরায়েলি পণ্য বয়কট করার ঘোষণা দিচ্ছি।

কর্মসূচি চলাকালে বক্তারা বলেন,ফিলিস্তিন শুধু ইতিহাস নয়, এটি মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। বহু আঘাত এসেছে, বহু অত্যাচার চলেছে; কিন্তু মুছে যায়নি। ভবিষ্যতে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন। ফিলিস্তিনের মাটিতেই ইসরাইলের কবর রচিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ফিলিস্তিন ও এর আশপাশের অঞ্চলকে ‘পবিত্র ভূমি’ আখ্যা দিয়েছেন। ফিলিস্তিন এতটাই মোবারক স্থান, এখান থেকেই শুরু হয়েছিল নবীজির ইসরা ও মেরাজ। রাসুল (সা.) ভবিষ্যদ্বাণী করেছেন, ইহুদিদের জুলুম, অত্যাচার ও দখলদারিত্ব একদিন শেষ হবে। মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে। ফিলিস্তিনকে মুছে ফেলতে পারবে না।

এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মুফতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মুফতি হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হাফেজ রুহুল আমিন সিরাজী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা অলিউল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, যুবদল দুর্গাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক এস এম কাইয়ুম, ডা. তোফাজ্জল হোসেন, মাওলানা মুজিবুর রহমান, মুফতি আবু ওয়াক্কাস, মুফতি জামাল উদ্দিন খান কারিমী, মাওলানা মন্জুরুল হক, মাওলানা হাবিবুর রহমান, মুফতি শাব্বির আহমদ, মুফতি এনায়েত উল্লাহ খান সহ অনেকে।

এই কর্মসূচিতে আখেরি মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর দুর্গাপুর উপজেলা শাখার উপদেষ্টামন্ডলীর সদস্য মাওলানা আব্দুর রব।

ঠাকুরগাঁও–২ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন  বিএনপির স্বতন্ত্র প্রার্থী তুলা

MD JAMIL HASAN
প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁও–২ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন  বিএনপির স্বতন্ত্র প্রার্থী তুলা

ঠাকুরগাঁও–২ (বালিয়াডাঙ্গী–হরিপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্বতন্ত্র প্রার্থী শেষ পর্যন্ত তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। এতে করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলোচিত এই আসনে রাজনৈতিক সমীকরণে নতুন মোড় সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে তিনি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন।রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমার মধ্যেই তার মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

মো. জুলফিকার মর্তুজা চৌধুরী তুলা জানায়, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সামগ্রিক নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ বিষয়ে বিএনপির জেলা কিংবা কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি।উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও–২ আসনে বিএনপির প্রার্থী নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছিল। বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের ফলে এ আসনে বিএনপির দলীয় প্রার্থীর ডা. আব্দুস সালাম এর অবস্থান আরও সুসংহত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, এই সিদ্ধান্ত নির্বাচনী মাঠে বিএনপির সাংগঠনিক ঐক্য জোরদার করবে এবং ভোটের হিসাবেও দলটি সুবিধাজনক অবস্থানে যাবে। এই আসনে বর্তমানে প্রতিদ্বন্দ্বি প্রার্থী থাকলেন ৭ জন।

নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্ত্রীর মৃত্যুদন্ড

মামুন রণবীর | নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্ত্রীর মৃত্যুদন্ড

Oplus_131072

নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামী রুক্কু মিয়াকে (৩৮) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৭) মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) জেলা জজ মোছা. মরিয়ম-মুন-মুঞ্জুরী এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত রুবিনা আক্তার (৩২) জেলার পূর্বধলা উপজেলার কৈলাটি গ্রামের বজলুর রহমানের মেয়ে। তার স্বামী নিহত রুক্কু মিয়া একই উপজেলার লেটিরকান্দা গ্রামের শামছুর রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, রুক্কু মিয়া তিনটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী রুবিনা ছাড়াও পরে নোয়াখালীতে দ্বিতীয় ও গাজীপুরে তৃতীয় বিয়ে করেন। রুক্কুর সঙ্গে ১১ বছরের সংসার জীবনে রুবিনার ৯ বছর ও ৭ বছরের দুইটি মেয়ে রয়েছে। কিন্তু কয়েক বছর ধরে তিনি তাদের ভরণপোষণ দিচ্ছিলেন না। এতে চরম কলহ দেখা দেয়। এই দাম্পত্য কলহের জেরে ২০২১ সালের ১৪ মে, ঈদের দিন সন্ধ্যায় রুক্কু মিয়া শ্বশুরবাড়ি বেড়াতে গেলে রাতের খাবার শেষে ঘুমন্ত অবস্থায় রুবিনা তাকে কুড়াল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

এই হত্যাকান্ডের ঘটনায় নিহত রুক্কুর ভাই মো. আসান মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। পরে ওই মামলায় ১১ জনের সাক্ষ্য শেষে রুবিনা আক্তারকে মৃত্যুদণ্ডের রায় দেন আদালত।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। মামলার সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত আলামত পর্যালোচনা করে আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করছে।

রাবি ডিবেটিং ফোরামের নতুন কমিটি গঠন

রাবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
রাবি ডিবেটিং ফোরামের নতুন কমিটি গঠন

রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (RUDF)-এর ১৭তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে চিফ হিসেবে নির্বাচিত হয়েছেন ফাইনান্স বিভাগের ২০২০-২১ সেশনের মোসাঈব ইবনে আনোয়ার।

গত ১৫ জানুয়ারি বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের মাধ্যমে ৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও মডারেটর মহোদয়।

কমিটিতে সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রত্যয় সারার শিহাব, রাকিবুল হাসান স্বাধীন, মাফিউল ওয়াহিদ সিহাব, তামিম খান ও সৌকত খান অন্তু।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (RUDF) শিক্ষার্থীদের বিতর্ক শেখানোর জন্য কাজ করে আসছে এবং একই সাথে জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয় কে প্রতিনিধিত্ব করে আসছে।