আশার আলো: জিয়াউর রহমানের প্রতি এক আবেগঘন শ্রদ্ধাঞ্জলি
কুষ্টিয়া, ৮ই জুলাই ২০২৫ – মো. রফিকুল ইসলামের “আশার আলো” শীর্ষক কবিতাটি সম্প্রতি পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। এই কবিতায় দেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে স্মরণ করা হয়েছে। অবহেলা-অনাদরে দিন কাটানো এক জীবনের হতাশা থেকে আশার আলো হিসেবে জিয়াউর রহমানের আবির্ভাবকে চিত্রিত করা হয়েছে এই কাব্যে।
আশার আলো
অবহেলা-অনাদরে কাটছে দিনভর,
মেলেনি শান্ত্বনা, কাটেনি তার ঘোর।
দয়া-দক্ষিণের আবেশে, এলে পার্শ্বে,
ভোর কেটেছে, প্রশান্তির নিঃশ্বাসে।
সম্বলহীন, সখ্যতাহীন,
তাই তো বদনও মলিন।
তার চাহনির আড়ালে,
তুমি পার্শ্বে এসে দাঁড়ালে।
সেই তুমি জিয়াউর রহমান।
স্বাচ্ছন্দ্য ও প্রশান্তির নিঃশ্বাসে,
জগৎ দেখিব তোমারই আশ্বাসে।
তুমি এসেছিলে আমাদের পার্শ্বে,
মন ভরিয়ে দিয়েছিলে গোলাপের সুবাসে।
তোমার ত্যাগের ছোঁয়া,
সে তো বাঙালি মায়ের দোয়া।
বার বার মনে পড়ে যায় তোমার হুঙ্কার,
যেন বাঙালি বধূর স্বকীয় অধিকার।
বাঙালি বধূ সাজে ভুবন ঘুরবে,
তোমার সেই অনন্য চেতনা কবে ফুটে উঠবে?
কুলি, জেলে, কৃষক তোমার অপেক্ষায় দাঁড়িয়ে,
তুমি দাও সেই আদর্শের হাত বাড়িয়ে।
দিক থেকে দিগন্ত বলয়ে,
গড়ে উঠুক নতুন সম্ভাবনার স্বপ্নালয়ে।
জেগে উঠুক জাতি,
উঠুক নতুন সাজে মাতি।
ভয় করুক জয় তরুণ, তরুণী,
যেন জেগে উঠে জাতির নতুন বাহিনী।
জাতি পেয়েছিল কুড়ায়ে তোমায়,
হেলায় হারালো অবহেলায়।
আর দেরি নয়, তক্ষুনি বেজে উঠুক,
দিক দিগন্ত জুড়ে তরুণ-তরুণীর কণ্ঠ-জেরা ধ্বনি জাগরুক।

