খুঁজুন
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৬ মাঘ, ১৪৩২

আগুনে পুড়ে ছাই অসহায় বৃদ্ধের শেষ সম্বল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৬:০৪ অপরাহ্ণ
আগুনে পুড়ে ছাই অসহায় বৃদ্ধের শেষ সম্বল

কুড়িগ্রামের কটচাকাটায় রাতের আঁধারে আগুনে পুড়ে গেছে অসহায় আব্দুস সাত্তার ও সুফিয়া বেগম দম্পতির বাচার শেষ ঠিকানা টুকু। এ যেন স্বপ্ন দেখার আগে ঘুম ভাঙার বাস্তব গল্প।

বৃহস্পতিবার ২৩ অক্টোবর গভীর রাতে কচাকাটা বাজার ঈদগাহ মাঠের পাশে এই মর্মান্তিক অগ্নিকান্ড ঘটে।

অগ্নিকাণ্ডে শুধু ঘর নয়, পুড়ে গেছে সন্তানের মতো লালন পালন করা একটি গরু, তিন চাকার ভ্যান গাড়ি,আসবাবপত্র, ঝালমুড়ি বিক্রি করে জমানো অর্থসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র।

জানা যায়, শারীরিক ভাবে দুর্বল ও বয়োবৃদ্ধ সাত্তার সুফিয়া দম্পতি, ঈদগাহ মাঠের পাশে কয়েক শতাংশ জমির উপর নির্মাণ করেন ছোট্ট একটি বাড়ি,জীবিকা হিসেবে সাত্তার মিয়া বিকেলে বাজারে বিক্রি করেন ঝালমুড়িসহ হরেক রকমের মুখরোচক খাবার। যা পরম মমতায় ও যত্ন সহকারে সারাদিন বাড়িতে তৈরি করেন স্ত্রী সুফিয়া বেগম। এজন্য কিনেছেন একটি চার্জার ভ্যান গাড়ি।

প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে ভ্যান গাড়ি চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু গভীর রাতে চার্জার থেকে আগুনের উৎপত্তি হয়। নিমিষেই শেষ হয়ে যায় তিলে তিলে জমানো সুখ ও স্বপ্ন। এখন সব হারিয়ে নিঃস্ব এই পরিবারটি। এমন হৃদয় স্পর্শকাতর ঘটনায় পরিবারটির পাশে দাঁড়াতে সকলকে আহবান জানিয়েছেন এলাকাবাসী।

নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্ত্রীর মৃত্যুদন্ড

মামুন রণবীর | নেত্রকোণা জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় স্ত্রীর মৃত্যুদন্ড

Oplus_131072

নেত্রকোণায় দাম্পত্য কলহের জেরে স্বামী রুক্কু মিয়াকে (৩৮) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে (৩৭) মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) জেলা জজ মোছা. মরিয়ম-মুন-মুঞ্জুরী এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত রুবিনা আক্তার (৩২) জেলার পূর্বধলা উপজেলার কৈলাটি গ্রামের বজলুর রহমানের মেয়ে। তার স্বামী নিহত রুক্কু মিয়া একই উপজেলার লেটিরকান্দা গ্রামের শামছুর রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, রুক্কু মিয়া তিনটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী রুবিনা ছাড়াও পরে নোয়াখালীতে দ্বিতীয় ও গাজীপুরে তৃতীয় বিয়ে করেন। রুক্কুর সঙ্গে ১১ বছরের সংসার জীবনে রুবিনার ৯ বছর ও ৭ বছরের দুইটি মেয়ে রয়েছে। কিন্তু কয়েক বছর ধরে তিনি তাদের ভরণপোষণ দিচ্ছিলেন না। এতে চরম কলহ দেখা দেয়। এই দাম্পত্য কলহের জেরে ২০২১ সালের ১৪ মে, ঈদের দিন সন্ধ্যায় রুক্কু মিয়া শ্বশুরবাড়ি বেড়াতে গেলে রাতের খাবার শেষে ঘুমন্ত অবস্থায় রুবিনা তাকে কুড়াল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

এই হত্যাকান্ডের ঘটনায় নিহত রুক্কুর ভাই মো. আসান মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে। পরে ওই মামলায় ১১ জনের সাক্ষ্য শেষে রুবিনা আক্তারকে মৃত্যুদণ্ডের রায় দেন আদালত।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। মামলার সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত আলামত পর্যালোচনা করে আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করছে।

রাবি ডিবেটিং ফোরামের নতুন কমিটি গঠন

রাবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
রাবি ডিবেটিং ফোরামের নতুন কমিটি গঠন

রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (RUDF)-এর ১৭তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে চিফ হিসেবে নির্বাচিত হয়েছেন ফাইনান্স বিভাগের ২০২০-২১ সেশনের মোসাঈব ইবনে আনোয়ার।

গত ১৫ জানুয়ারি বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের মাধ্যমে ৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও মডারেটর মহোদয়।

কমিটিতে সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রত্যয় সারার শিহাব, রাকিবুল হাসান স্বাধীন, মাফিউল ওয়াহিদ সিহাব, তামিম খান ও সৌকত খান অন্তু।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (RUDF) শিক্ষার্থীদের বিতর্ক শেখানোর জন্য কাজ করে আসছে এবং একই সাথে জাতীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয় কে প্রতিনিধিত্ব করে আসছে।

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি।
প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ণ
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারাদেশব্যাপী দোওয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। তিনি ছিলেন বাংলাদেশের আপসহীন ও জনপ্রিয় রাজনৈতিক নেত্রী। গত ৩০ ডিসেম্বর ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
এরই ধারাবাহিকতায় (১৩ জানুয়ারি) মঙ্গলবার দিনাজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে দিনাজপুর বার লাইব্রেরির ২য় তলায় দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোওয়া পরিচালনা করেন দিনাজপুর জজ কোর্ট জামে মসজিদ-এর ইমাম হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন।
দোওয়া মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতি-এর সভাপতি মোঃ আব্দুল হালিম, সহ-সভাপতি কবির বিন চার্লি, সাধারণ সম্পাদক মোঃ খয়রাত আলী, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহাগ, তৌহিদা ইয়াসমিন তানিন, পাঠাগার সম্পাদক মোঃ মিজানুর রহমান (২)সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন পিপি মোস্তাফিজুর রহমান মোস্তাক, জিপি মোল্লা মোহাম্মদ সাখাওয়াত হোসেনসহ জেলা বারের বিজ্ঞ আইনজীবীগণ। দোওয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।