আইডিয়াল স্কলারস ফোরামের উদ্যোগে, মেধা মূল্যায়ন পরীক্ষা -২০২৪ এর পুরস্কার বিতরণ
কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলায় আইডিয়াল স্কলারস ফোরামের উদ্যোগে, মেধা মূল্যায়ন পরীক্ষা ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শনিবার (১৫নভেম্বর) কচাকাটা আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ হানিফ উদ্দিন সাহেব, সাবেক অধ্যক্ষ গোলেরহাট ফাজিল মাদ্রাসা, মোঃ রফিকুল ইসলাম জুয়েল, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), কচাকাটা কলেজ, মোঃ মাহবুবুর রহমান পরিচালক, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মোঃ মাইনুল ইসলাম প্রিন্সিপাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মোঃ সাহাবুল ইসলাম প্রধান শিক্ষক আইডিয়াল স্কুল এন্ড কলেজ, আরো উপস্থিত ছিলেন, মোঃ রাশেদুল ইসলাম রাসু সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব প্রস্তাবিত কচাকাটা উপজেলা শাখা এবং আইডিয়াল স্কুল এন্ড কলেজের সম্মানিত অভিভাবকবৃন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা শিক্ষক ও শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন।
তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কচাকাটা থানার মধ্যে এটি একটি স্বনামধন্য স্কুল হিসেবে পরিণত হয়েছে। আমরা তার প্রমাণ আজ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে পেলাম। আইডিয়াল স্কুলের ছাত্র-ছাত্রীদের মান উন্নয়নের জন্য সর্বদাই পাশে থাকার প্রতিশ্রুতি দেন অনুষ্ঠানের আমন্ত্রিত ও বিশেষ অতিথি বৃন্দ ।
এছাড়াও আরো বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, পরিচালক, প্রিন্সিপাল ও সহকারী শিক্ষক- শিক্ষিকা বৃন্দ।

